বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকার এ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন চরখিদিরপুর নবাব আলী চৌধুরী বাড়ির মৃত দেলা মিয়ার ছেলে।

তার স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলে স্থানীয়রা জানান।

পরিবার সূত্রে জানা গেছে, সালাউদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর দেশে ফিরে এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। পাশাপাশি বাড়ির পাশের খালে প্রায়ই মাছ ধরতেন তিনি।

নিহতের স্ত্রী জোস্না আক্তার জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মাছ ধরার জন্য ছন্দারিয়া খালের দিকে বের হন সালাউদ্দিন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। সকালে স্থানীয়রা খালের ভাঙন ঠেকাতে বসানো ব্লকের ওপর তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

আরও পড়ুন

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...