সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অভিযোগ হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪ আগস্ট সকালে সেই ঘর থেকেই তানজিনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় তানজিনা আক্তারের মা নাস্তা খাওয়ার জন্য তাদেরকে ডাকতে গেলে স্বামী মো. আকাশ (২৬) দরজা খুলে দিলে
নিজের মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠে।

এসময় মো. আকাশ দ্রুত তানজিনা আক্তারের লাশ নিয়ে ঘর থেকে বের হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিয়ে যায় এবং জরুরি বিভাগের সামনে লাশটি রেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

সোমবার বেলা ১১টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার খুলশীর ঝাউতলা টিকিট প্রিটিং প্রেস কলোনি মসজিদ সংলগ্ন রেলওয়ে কোয়ার্টারে এলাকার মো. শাহ আলমের মেয়ে। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকায়। তার স্বামী মো. আকাশ গাইবান্ধা জেলার লক্ষীপুরের জাহিদুল ইসলামের পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মো. আকাশ পরিবারের অমতে তানজিনা আক্তারকে বিয়ে করার কারনে তাদেরকে ঘরে উঠতে দেয়নি।
বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় ও জমানো অর্থ নিয়ে তানজিনা ও আকাশের মধ্যে বিরোধ চলছিল। তানজিনা এইচএসসি পাস করার থেকে এলাকায় প্রাইভেট পড়াতেন। তার জমানো সকল টাকা মো. আকাশ তার ব্যবসা সম্প্রসারণের কথা বলে নিয়ে নেয়। পরবর্তীতে তানজিনার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা এনে দেওয়ার জন্য আকাশ তাকে চাপ দিতেন বলেও অভিযোগ স্বজনদের। টাকা এনে দিতে না পারায় তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে পরিবারের দাবি।

ঘটনার দিন সকালে ঝাউতলা টিকিট প্রিটিং প্রেস কলোনি মসজিদের পাশের একটি বাসা থেকে তানজিনার ঝুলন্ত লাশ উদ্ধার করেন তার স্বামী আকাশ। পরে তিনি নিজেই লাশ চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের সামনে লাশটি রেখে কৌশলে পালিয়ে যান তিনি।

নিহতের বড় ভাই মো. আব্দুর রহিম অভিযোগ করে বলেন, আমার বোন এলাকায় প্রাইভেট পড়াত। আসা-যাওয়ার মো. আকাশের সঙ্গে পরিচয় হয়। ওর এলাকায় একটি তরকারি দোকান ছিল। আমার বোনের জমানো টাকার কথা জানতে পেরে সে দোকানে পুঁজি বাড়ানোর কথা বলে সব টাকা নিয়ে নেয়। এক পর্যায়ে পরিবারের অমতে তিন-চার মাস আগে আকাশের সঙ্গে তানজিনার বিয়ে কোর্টে হয়। বিয়ে পর আমার বোনকে আকাশের পরিবার মেনে নেয়নি। ঘুরে ঢুকতে দেয়নি। অথচ বিয়ে আগে আকাশের পরিবারে আমার বোন আসা-যাওয়া করতো। ওর মা-বোন সবাই তাকে পছন্দ করতো। বিয়ের পর থেকেই আকাশ ব্যবসার জন্য টাকা দিতে তাকে চাপ দেওয়া এবং মারধর করা হতো।

এক পর্যায়ে আমার মা আমাদের বাসার সঙ্গে লাগানো একটি রুমে ওদের জন্য ভাড়া নিয়ে তাদেরকে সেখানে থাকতে দেয়। রোববার রাতে আকাশ আমাদের সঙ্গে ভাত খেয়ে ওদের রুমে ঘুমাতে গেছে। আজ সকাল ১০টায় আমার মা তাদেরকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেলে আকাশ দরজা খুলে দেয়। এসময় আমার মা আমার বোনকে ঝুলতে দেখ চিৎকার দিয়ে উঠলে আকাশ কিছুই হয়নি বলে জানিয়ে আমার বোনকে নিয়ে ঘর থেকে বের হয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগের সামনে আমার বোনের লাশটি রেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

মো. আব্দুর রহিম বলেন, এটি আত্মহত্যা নয়, আমার বোনকে সে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের মা ও বড় ভাই।
এই ঘটনায় মামলা করার কথা জানিয়েছেন নিহতের বড় ভাই মো. আব্দুর রহিম।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মনোতোষ বিশ্বাস বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চমেক হাসপাতালে যায়। নিহতের স্বামী নিজেই লাশ হাসপাতালে নিয়ে এসেছিলেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বামী মো. আকাশ পলাতক রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

আরও পড়ুন

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...