নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর উদ্বোধন করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প ব্যবসায়ী সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোহাম্মদ নুরুদ্দীন চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাতিল ফার্নিচার সিনিয়র এক্সিকিউটিভ বাবু রঞ্জিত রায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রাক্তন ভান্ডার নিয়ন্ত্রক শ্রী বিন্দু স্মৃতি চাকমা, মোহাম্মদ সাজ্জাদুল করিম, হাতিল ফার্নিচারে সিঃ এসিস্টেন ম্যানেজার মোহাম্মদ মাহাবুবল আলম, ব্যবসায়ী লোকমান সওদাগর, মোহাম্মদ ফোরকান, সাইফুল ইসলাম বাপ্পী,আব্দুর রব জসীম উদ্দিন মিজানুর রহমান প্রমূখ। ফিতা কেটে শো রুম উদ্বোধন শেষে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
