সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল, আলোচনা ও আলেম-ওলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মুজিবুর রহমান, আকবর শাহ থানা বিএনপি’র সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সেলিম উল্লাহ, আকবর শাহ থানা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোসাদ্দিকুর রহমান, সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুল করিম শাহিন, কোতোয়ালি থানা সদস্য সচিব মাওলানা ছলিম উদ্দিন, চান্দগাঁও থানার আহ্বায়ক হাফেজ মুহাম্মদ আমিনুল হক, পাঁচলাইশ থানার আহ্বায়ক মাওলানা ওয়াহিদুল হক, বায়েজিদ থানার সদস্য সচিব মাওলানা রুকন উদ্দিন, মাওলানা আবু তৈয়ব, হাফেজ জানে আলম, হাফেজ ছেলিম উদ্দীন, মাওলানা ইসহাক, মাওলানা আবু বকর, মাওলানা হামেদ হোসাইন, হাফেজ কাউছার, মাওলানা ফোরকান, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা মামুন, হাফেজ পারভেজ, হাফেজ নজরুল ইসলাম, হাফেজ রশিদসহ থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আপোষহীন দেশনেত্রী ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের সাফল্যের ছোঁয়া বাংলাদেশের জনগণ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। বর্তমানে তাঁরই সুযোগ্য পুত্র দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক জিয়ার সুযোগ্য নেতৃত্বে সবার আগে বাংলাদেশকে এগিয়ে নিতে আলেকম ও ওলামাদের এগিয়ে আসতে হবে সবার আগে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
