লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার এক অভূতপূর্ব সম্ভাবনা নিয়ে কাজ করে। তাদেরকে দেশের সেবায় দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে তাকে কাজে লাগাতে প্রশিক্ষণ তথা সুযোগই হতে পারে একমাত্র ও প্রধান নিয়ামক।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে নগরীর লায়ন্স ফাউন্ডেশনে অনুষ্ঠিত লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এর প্রশিক্ষণ কর্মশালায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের সদস্যদের লায়ন্স ও লিওইজমের ভুবনে পরীক্ষিত এবং যোগ্য নেতা হিসেবে গড়ে তুলতে তাদের এ প্রয়াস সত্যিই প্রশংসার দাবি রাখে। আগামীতেও তাদের এ আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এর সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারী এমরান হোসের রাফির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ, লিডারশীপ ডেভলপমেন্ট এবং ফাস্ট এইড ট্রেনিং কর্মসূচীতে প্রশিক্ষক হিসেবে ছিলেন লায়ন শাহরিয়ার ইকবাল, মোটিভেশনাল ট্রেইনার সায়েদ মিল্কী এবং লিও ইরফান রনি।
এতে বিশেষ অতিথি ছিলেন লিও ইয়ূথ একচেঞ্জ চেয়ারপার্সন লায়ন লোকমান হোসেন মজুমদার লিটন, বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের, প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লিও এডভাইজার লায়ন মোহাম্মদ পারভেজ, লায়ন আরমান, লায়ন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, লিও জেলা সভাপতি লিও হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, লিও জেলার সদ্য প্রাক্তন সভাপতি লিও শওকত হোসেন, ভাইস প্রেসিডেন্ট লিও রাফিদ আহনাফ, ট্রেজারার লিও মাহি বিন জামান, জিএমটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও মোহাম্মদ রাফিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও সদ্য প্রাক্তন সভাপতি লিও এনামুল হক জুয়েল, প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আল মারুফ, লিও আরমান হোসেন, লিও নূর মোহাম্মদ, ভাইস প্রেসিডেন্ট লিও নাঈম উদ্দিন শাফায়াত, লিও রায়হান কারিম, লিও এমদাদুল হক তুহিন, লিও সজিব হোসেন প্রমূখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র এবং প্রশিক্ষকসহ সংশ্লিষ্টদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
