সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে শারীরিক শিক্ষা বিভাগ আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (প্রশাসন) ও সভাপতি, ক্রীড়া উপদেষ্টা কমিটি প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।
প্রধান অতিথি উপাচার্য ড. মোহাম্মদ আল – ফোরকান তার বক্তব্যে আশা প্রকাশ করে ক্রীড়াবিদদের বলেন, এবারের আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তোমাদের সফলতায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। আমি আশা করি তোমরা আগামীতেও সফলতার এই ধারা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাররিক শিক্ষা বিভাগ পরিচালক মোঃ হাবিবুর রহমান জালাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. তায়েফুল আলম ফরাজি ও স্রুতিরাজ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শফিকুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, চবি ছাত্র উপদেষ্টা প্রফেসর আনোয়ার হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর, উপ-পরিচালক ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনর সহ-সভাপতি মোহাম্মদ শোয়াইব, রাশেদ বিন আমিন চৌধুরী, প্রশিক্ষক নুসরাত জাহান তৃনা, আব্দুল মোমিন মামুন ও কে.এম.ত্বহা ওয়াসিফ অর্নব, চাকসু ভিপি ইব্রাহীম রনি, জিএস সাইদ বিন হাবিব, চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, শারীরিক শিক্ষা বিভাগের সাবেক পরিচালক মোয়াজ্জেম হোসেন ও আনিসুল আলম।
এছাড়া আরো উপস্থিত ছিলো: আন্তঃবিশ্ববিদ্যালয়ে ও জাতীয় পর্যায়ে পদক প্রাপ্ত খেলোয়াড়বৃন্দ। উল্লেখ্য আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোট ১৫ টি ইভেন্টে অংশগ্রহণ করে ১৪ টিতে পদক লাভ করেন অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
