সোমবার, ২০ জুলাই ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড সদর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বৃদ্ধের নাম মো. নিজাম উদ্দিন (৭০)। তিনি সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের মো. আহাহামের ছেলে।

রেল পুলিশ সুত্রে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে সীতাকুণ্ড রেল স্টেশনের কাছে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ নিজাম উদ্দিন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ (এসআই) দীপক দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব সৎ, নির্লোভ ব্যক্তিত্ব নিষ্ঠাবান...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...