মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত, আহত ৬

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।

নিহত যুবক মো. ইমন (২০) ফিরোজপুরের মঠবাড়িয়ার এলাকার মো. সালামের ছেলে বলে জানা গেছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল বলেন, মো. ইমন সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় জাহাজ ভাঙা শ্রমিক হিসেবে কাজ করতেন। সকালে কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইমন নামে এক যুবক নিহত হয়েছেন।

আহতরা হলেন- রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। এছাড়া নিহত ৩০ বছর বয়সী ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

আমরা মরদেহ উদ্ধার করেছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তার ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় যাত্রীবাহী জোনাকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় ৭ জনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি...

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া...

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর...

আরও পড়ুন

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...

মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে: স্বরাষ্ট্রমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় সম্প্রতি গ্রেপ্তার হওয়া পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে হবে বলে...

আবদুস সাত্তার রণির মৃত্যুতে চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক আবু তাহের এর শোক প্রকাশ 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব আবদুস সাত্তার রণি ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।চট্টগ্রাম দক্ষিণ জেলা জা-পা সদস্য সচিব সৎ, নির্লোভ ব্যক্তিত্ব নিষ্ঠাবান...

চট্টগ্রামের হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারীতে রিপন (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২০ জুলাই) উপজেলার ধলই ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মনিয়াপুকুর পাড় এলাকার...