বুধবার, ১৫ জুলাই ২০২৬

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার মিশনে শুরুটাও দুর্দান্ত ছিল ফরাসিদের। কিন্তু ফাইনালে ওঠার মঞ্চে এসে কেমন যেন পথ হারিয়ে ফেলল দিদিয়ের দেশমের দল।

যে দলটার আক্রমনভাগকে এবারের বিশ্বকাপে সবচাইতে সেরা অস্ত্র হিসেবে দেখা হচ্ছিল সেই কিলিয়ান এমবাপে-উসমান দেম্বেলে হয়ে গেলেন ভোঁতা।

রক্ষন দেয়ালে ছিল অসংখ্য ফাটল। মাঝমাঠে বল খুজে বেড়িয়েছেন ফরাসি মিড ফিল্ডাররা। আর তাতেই ফল যা হওয়ার তাই হয়েছে।

ফাইনালের আগেই ছিটকে গেল ফ্রান্স। বিপরীতে স্পেন হয়ে উঠল আরও গোছানো। ফিফা বিশ্বকাপের এক নাম্বার এবং তিন নাম্বার র‌্যাংকিংয়ের দলের হাইভোল্টেজ লড়াইটা হয়ে উঠল একপেশে। দিদিয়ে দেশমের দলকে আবার হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল লুইস দে লা ফুয়েন্তের ইউরোপ চ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের ডালাসের এটিএন্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে অনুষ্টিত প্রথম সেমি-ফাইনালে গোছানো ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা লড়াইয়ে পা রাখল স্প্যানিশরা। ২০১০ সালের পর আবার বিশ্বমঞ্চের ফাইনালে স্পেন।

স্পেনের সামনে পড়লেই যেন পথ হারিয়ে ফেলে ফ্রান্স। গতরাতে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে এই স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স। পরের বছর ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের কাছে ৫-৪ গোলে হেরেছিল ফ্রান্স।

আন্তর্জাতিক ফুটবলে স্পেন যেন ফ্রান্সের জন্য বড় হুমকি। সেটাই যেন প্রমানীত হচ্ছে বারবার। অথচ এবারের বিশ্বকাপে ফ্রান্স দলটি ছিল তারকায় ঠাসা। কিন্তু সে তারকারা নিভে গেল প্রয়োজনের সময়ে এসে। এমবাপ্পে-দেম্বেলেরা না পারলেও ইয়ামাল ঠিকই পেরেছেন। কারন এই ইয়ামালইতো স্পেনের একমাত্র তারকা।

খেলার শুরু থেকেই ফ্রান্সের আক্রমনভাগকে বাক্সবন্দী করে রাখার নীতি গ্রহন করে স্পেন। সাথে নিজেরাও উঠেছে আক্রমণে। ১৬ মিনিটে প্রথম সুযোগটি পেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু স্পেনিশ রক্ষনভাগের দৃঢ়তায় সে যাত্রায় হতাশ হতে হয় ফলাসি স্ট্রাইকারকে।

এমবাপের ওই শুরুর ব্যর্থতার চার মিনিট পরই ডি-বক্সে অদ্ভূত এক ফাউল করে পেনাল্টি হজম করেন লুকা দিনিয়ে। ডি-বক্সে ডান দিকে উঁচু হয়ে আসা বল ঠিকঠাক নিয়ন্ত্রণে নেওয়ার অবস্থায় ছিলেন না লামিন ইয়ামাল। কিন্তু ডিফেন্ডার দিনিয়ে যেন কোনো কিছু না দেখেই ভলি করতে যান এবং মেরে বসেন প্রতিপক্ষের পায়ে।

সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দারুণ স্পট কিকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন ওইয়ারসাবাল। আসরে তার গোল হলো পাঁচটি। আর জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৬০ ম্যাচে ৩০টি।
শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এসে, আসরে সপ্তম ম্যাচে প্রথমবার পিছিয়ে পড়ল ফ্রান্স।

সেই ধাক্কা সামলে ওঠার চেষ্টার আগেই আরেক ধাক্কা খায় তারা। ৩০ মিনিটে আঘাত পেয়ে মাঠ ছাড়েন উইলিয়াম সালিবা। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করতে পারতো স্পেন। ডি-বক্সের মুখ থেকে দানি ওলমোর পাস ডান দিকে পেয়ে ইয়ামাল মাঝে খুঁজে নেন ফাবিয়া রুইসকে। তবে দাইয়ু উপামেকানোর চ্যালেঞ্জে দারুণ পজিশন থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন রুইস। চার মিনিট পর আবার তড়িৎ পাল্টা আক্রমণের চেষ্টা করে ফরাসিরা।

তবে এমবাপে বল পাওয়ার আগেই সময়মতো ডি-বক্সের অনেকখানি বাইরে এসে ক্লিয়ার করেন উনাই সিমন। ঘুরে দাঁড়ানোর জন্য যা করতে হতো, দ্বিতীয়ার্ধেও তেমন কিছু করতে পারেনি এমবাপে-দেম্বেলেরা। তাদের পাশাপাশি মাইকেল ওলিসেও এদিন ছিলেন নিজের ছায়া হয়ে। আরও নির্দিষ্ট করে বললে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষকে সেভাবে সুযোগই দেয়নি রদ্রি-রুইস-ওলমোরা।

ম্যাচের ৫৮ মিনিটে ফরাসিদের লড়াইয়ে ফেরার আশা একরকম শেষই হয়ে যায়। ডি-বক্সের মুখে ওলমোকে বল বাড়িয়ে চোখের পলকে নিজেই ভেতরে ঢুকে পড়েন পররো। প্রতিপক্ষের বাধায় ঠিকঠাক বলে পা ছোঁয়া দিতে পারেননি ওলমো, তবে সৌভাগ্যবশত বল ঠিকই যায় পররোর কাছে এবং নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই রাইট-ব্যাক। স্পেন এগিয়ে যায় ২-০ গোলে।

তখনো হয়তো আশা দেখছিলেন ফরাসি কোচ। কারন গত আসরের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েওতো সমতা ফিরিয়েছিল তার দল। কিন্তু এবারে আর হলোনা।

যদিও ব্যবধান ২-০ হওয়ার পরপরই দারুণভাবে ডি-বক্সে ঢুকে জালে বল পাঠিয়েছিলেন ইয়ামাল। তবে অফসাইডে ছিলেন তিনি। দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগে জোরাল কোনাকুনি শট নেন এমবাপে কিন্তু পা বাড়িয়ে বলের গতিপথ পাল্টে দেন কুকুরেইয়া।

নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে সুবর্ণ এক সুযোগ এসেছিল ফ্রান্সের সামনে। তাদের একটি আক্রমণ রুখতে আবারও ডি-বক্সের অনেকটা বাইরে চলে আসেন স্পেনিশ গোলরক্ষক সিমন। কিন্তু এবার তিনি পারেননি ক্লিয়ার করতে।

সেই সময় ফাঁকায় বল পেয়ে যান দেজিরে দুয়ে। কিন্তু অবিশ্বাস্যভাবে গোলরক্ষক বিহীন পোস্টেও শট নিতে অনেক দেরি করেন পিএসজির এই উইঙ্গার। শেষের কয়েক মিনিটে কিছু ভালো সুযোগ এসেছিল ফ্রান্সের সামনে।

কিন্তু এমবাপে লক্ষ্যভ্রষ্ট ফ্রি-কিকে হতাশা বাড়ান। ম্যাচের একেবারে অন্তিম সময়ে দেম্বেলে ডি-বক্সে ভালো পজিশনে বল পেয়েছিলেন। কিন্তু তার শট রুখে দেন ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা স্পেনিশ গোলরক্ষক সিমন। ফলে আরো একবার হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় ফ্রান্সকে।

টুর্নামেন্টের প্রথম থেকে দাপুটে পারফরম্যান্সে চারপাশে আলোচনা শুরু হয়েছিল এই দুর্বার ফ্রান্সকে আটকাবে কে? গোছানো পারফরম্যান্সে সগৌরবে উত্তরটা দিয়ে দিল দে লা ফুয়েন্তের সেনারা। সেই সঙ্গে পুরোনো এক ধারাও অব্যাহত রইল। র‌্যাঙ্কিংয়ের সেরা দলের হাতে সোনালী ট্রফিটি এবারও উঠল না।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে বুধবার চলবে এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

আরও পড়ুন

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

পল্লীবন্ধু এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে সর্বক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, এরশাদের ৯ বছরের শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সকল ক্ষেত্রে সংস্কার...