বুধবার, ১৫ জুলাই ২০২৬

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় অস্ত্র।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন— লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গাছিরবাড়ি এলাকার আব্দুর রবের ছেলে হোসাইন আহম্মেদ (৪২), কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবদুস শুক্কুরের ছেলে আয়াত উল্লাহ (২৮) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরতাজ গ্রামের নবী হোসেনের ছেলে মো. আসাদুজ্জামান (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার চুনতি বনরেঞ্জ কার্যালয়ের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্টে পৌঁছালে দায়িত্বরত সদস্যরা গাড়িটি থামানোর সংকেত দেন। কিন্তু চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। এতে পুলিশ ধাওয়া করে চুনতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি মহিলা কলেজের গেটের সামনে গাড়িটি আটকায়।

পরে তল্লাশি চালানোর সময় গাড়িতে থাকা ব্যক্তিরা দেশীয় তৈরি দুটি এলজি (বন্দুক) রাস্তার পাশে ফেলে দেওয়ার চেষ্টা করেন। সেগুলো উদ্ধার করে পুলিশ। পাশাপাশি জব্দ করা হয় ব্যবহৃত প্রাইভেটকারটিও।
সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গাড়িটি রেন্ট-এ-কার হিসেবে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। চালক ছাড়া অপর দুইজনের অস্ত্রের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চালকের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।

তিনি আরো, জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর...

আরও পড়ুন

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বিজিবি

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ জনগণ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব...

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...