বুধবার, ১৫ জুলাই ২০২৬

হালিশহরে ত্রাণ বিতরণে এমপি সাঈদ নোমান

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের দুর্যোগমুহূর্তে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত ও মানবিক কাজ। এ ধরনের দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উন্নয়ন সংস্থা প্রত্যাশী। মানবিক সহায়তায় এগিয়ে আসায় প্রত্যাশির নির্বাহী পরিচালক ও প্রত্যাশীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকারের সঙ্গে উন্নয়ন সংস্থাগুলো এভাবে এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। বন্যা পরবর্তী দুর্গত মানুষের পুনর্বাসন কার্যক্রমে বিভিন্ন সংস্থা, শ্রেণি-পেশার স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

গতকাল মঙ্গলবার নগরের হালিশহর এলাকায় প্রত্যাশীর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি। হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে ত্রাণ বিতরণ করা হয়।
প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও প্রত্যাশী’র পরিচালক নাছিম হায়দার শাহীনের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যাশী সহকারী পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মাজিদুল ইসলাম, জোনাল ম্যানেজার মো. হোসেন আহমেদ প্রমুখ।

প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন, দেশের যেকোনো দুর্যোগে প্রত্যাশী আর্তমানবতার সেবায় কাজ করেছেন। আগামীতেও দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর...

পল্লীবন্ধু এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে সর্বক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক...

আরও পড়ুন

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে...