বুধবার, ১৫ জুলাই ২০২৬

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভায় আবু তাহের

পল্লীবন্ধু এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে সর্বক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের বলেছেন, এরশাদের ৯ বছরের শাসনামল ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সকল ক্ষেত্রে সংস্কার তথা অবকাঠামো উন্নয়ন সুশাসন প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সফল রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। জাতীয় পার্টির ৯ বছরের সুশাসন আমলে দুর্নীতি-দুঃশাসন, দলীয়করণ, গুম-খুন, সন্ত্রাসী মব বাহিনী ছিল না। পল্লীবন্ধু এরশাদের হাতে কোন রক্তের দাগ ছিল না। তাঁর শাসনামলে দেশ ব্যবসা ক্ষেত্রে, শিক্ষা-স্বাস্থ্যা, যোগাযোগ, উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বের কাছে প্রশংসা কুড়িয়েছিল। দুর্নীতি ছিল শূন্যের কোটায়। দেশের মানুষ নিশ্চিন্তে ব্যবসা করে-চাকরি করে শান্তিতে ছিল।

আজ ১৪ জুলাই মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ ইঞ্জিনিয়ির আবদুল খালেক মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি, সাবেক বিরোধী দলীয় নেতা, প্রাক্তন সেনাপ্রধান ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজিত স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম নগর জাপার আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের উপরোক্ত বক্তব্য রাখেন।

স্মরণ সভায় আলহাজ্ব আবু তাহের বলেন, জাতীয় পার্টির শাসনামলে এরশাদের হাতে রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবার সাপ্তাহিক ছুটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সাভার জাতীয় স্মৃতিসৌধ, র্কণফুলী প্রথম সেতুসহ শত শত সেতু, ব্রীজ, কালভার্ট নির্মাণ, লক্ষ লক্ষ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল দিয়ে গেছে, মেহনতি শ্রমিক কর্মচারীদের জন্য মহার্ঘ্যভাতা, চিকিৎসাভাতা, পেনশন চালু করে নজিরবিহীন সংস্কার করেছিল। উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, উপাসনালয় ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পানির বিল মওকুফ, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নযন, বুড়িগঙ্গা, মেঘনা, যমুনা, গোমতীসহ অসংখ্য সেতু নির্মাণ, বিদ্যুৎ উন্নয়ন প্লান্ট চালু ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, বন্যায় ঢাকা শহর রক্ষার্থে ডিএনডি (বেড়ি বাঁধ) নির্মাণ, উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্ট ও মুনসেফ কোর্ট চালু, ৪২টি মহকুমাকে ৬৪টি জেলায় রুপান্তরকরণ, হাইকোর্ট বেঞ্চ সম্প্রসারণ ও বিচারব্যবস্থা দ্রুতকরণ, জাতিসংঘ শান্তি মিশনে প্রথম সৈন্য পাঠানো সহ অসংখ্য নজিরবিহীন সংস্কার জাতীয় পার্টির শাসনের তথা পল্লীবন্ধু এরশাদের শ্রেষ্ঠতম অবদান।

তিনি আরো বলেন, ১৯৯১ সালের সমগ্র দেশের ভয়াবহ বন্যায় রাষ্ট্রনায়ক হুসেইন মুহম্মদ এরশাদ বন্যার পানিতে পায়ে হেঁটে বন্যার্ত অসহায় মানুষকে সর্বাত্মক সহযোগিতা করে ক্ষতিগ্রস্ত জনগণকে পুনর্বাসন করেছিলেন। অথচ আজকের চট্টগ্রামসহ সারাদেশের ভয়াবহ বন্যায় মানুষ খেয়ে-না খেয়ে অসহায়ভাবে জীবনযাপন করছেন।

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবছার উদ্দিন রনির পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, প্রকৌশলী ফজলে আজিম দুলাল, জাতীয় আইনজীবী ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নগর জাপার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট লিটন কান্তি গুহ, নাছির উদ্দিন ছিদ্দিকী, শেখ আখতার উদ্দিন, সার্জেন্ট অব: আবু তাহের, বাবুল আহমদ, মহানগর যুবসংহতি আহ্বায়ক অধ্যাপক নুরুল বশর সুজন, জহির উদ্দিন জহির, মো. আরমান মিয়া, এস.এম. সাইফুল্লাহ সাইফু, জাতীয় শ্রমিক পার্টি নেতা মো. মামুন, প্রাক্তন সৈনিক পার্টি নেতা হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টি আহ্বায়ক আজগর আলী, সদস্য সচিব আশিকুর রহমান, কৃষক পার্টির সাধারণ সম্পাদক নুর আহমদ মিটু, মহিলা পার্টি নেত্রী কাজী প্রিয়া আক্তার প্রিয়া, কোতোয়ালী থানা জাপা সভাপতি মো. সেলিম, চান্দগাঁও থানা সালামত আলী ভূঁইয়া, হালিশহর থানা জাপা নেতা মো. সাহাবউদ্দিন, বন্দর থানা জাপা নেতা আবদুর রব, দক্ষিণ জেলা ছাত্রসমাজ নেতা মো. ইয়াছিন খান, চট্টগ্রাম মহানগর ছাত্রসমাজ আহ্বায়ক শরিফুল উল্লাহ নিরব, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রায়হান, জ্যাকসন সুশীল, জাপা নেতা জাহিদুল ইসলাম জাহিদ, শ্রমিক নেতা হাফিজুর রহমান মিন্টু প্রমুখ।

মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা শাহ আনিছ মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ সোহেল আলকাদেরী। পরে তবরুক বিতরণ করা হয়।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি...

দুর্যোগমুহূর্তে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো বড় এবাদত

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, দেশের...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর...

আরও পড়ুন

১৫ তারিখের পরে বড় কোনো দুর্যোগ না থাকলে ১৬ জুলাই থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো চালু হবে

বান্দরবান জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার সময় বান্দরবান জেলা প্রশাসকের...

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তির অভিযোগ, আলীকদম সদর ইউপি চেয়ারম্যানসহ বরখাস্ত ৪

‎বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে...

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো মিরসরাইয়ের সকল ঝরনা

বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার সকল পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ উন্মুক্ত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এমন সীদ্ধান্ত নিয়েছেন বনবিভাগ। সোমবার (১৩...

লোহাগাড়ায় প্রাইভেটকারে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা , পুলিশের জালে আটক -৩

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রাইভেটকার থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটকের ঘটনা ঘটেছে। চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে...