সোমবার, ১৩ জুলাই ২০২৬

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির ত্রাণ সামগ্রী বিতরণ

শুভাশীষ দাশ, প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে ফেনী নদীর পানি স্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ৪৩ বিজিবি।

রবিবার (১২ জুলাই) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম পিএসসি, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) আওতাধীন রামগড় হাইস্কুল সংলগ্ন আবাসিক এলাকা এবং ১নং পৌর ওয়ার্ড বল্টুরামটিলার ফেনী নদীর তীরবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবি খাদ্য সামগ্রী বিতরণ করে।প্রত্যেক পরিবার কে চাল ৫ কেজি, তেল ১লিটার, ডাল ১কেজি, লবন ১কেজি, মোমবাতি ১প্যাকেট, চিড়া ১কেজি, পেঁয়াজ ১কেজি, আলু ১কেজি, দিয়াশলাই ২টি, বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ত্রাণ বিতরণের পাশাপাশি রামগড় বিজিবি বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখা, বন্যা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ সহ আশ্রয়কেন্দ্রে যাতায়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এ সময় রামগড় ব্যাটালিয়নের কর্মকর্তা, বিজিবির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায়...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক...

আলীকদমে বিজিবি-বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

বান্দরবানের সীমান্তবর্তী আলীকদম উপজেলায় চোরাচালানবিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায়...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে।...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানে বিজিবির চ্যালেঞ্জিং অপারেশনে নিরাপদে ফিরলো ৪ পর্যটক

প্রধানমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়ায় বৈরী আবহাওয়ার কারনে আটকে পড়া ৪ পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে বিজিবি।বিজিবি বান্দরবান সেক্টর...

সীতাকুন্ডে ত্রাণ নিয়ে পানিবন্দি মানুষের পাশে উপজেলা প্রশাসন

সীতাকুন্ড উপজেলার একজন মানুষও যেন খাবারের কষ্ট না পায় সেই লক্ষ্যে বারৈয়াঢালা ও সৈয়দপুর ইউনিয়নে গত একসপ্তাহের টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে...

বাঘাইছড়ি বন্যার্তদের পাশে ২৭ বিজিবির খাবার এ চিকিৎসা সামগ্রী বিতরণ

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্যা কবলিত রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় দূর্গত ক্ষতিগ্রস্ত অসহায় ও পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে পাশে দাড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)...

​বান্দরবানে বন্যা কবলিত মানুষের পাশে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়ন

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)।গত...