শনিবার, ১১ জুলাই ২০২৬

‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে অর্জুন ও নিম গাছের দু’টি চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে সেখানে সূরা ফাতিহা পাঠ করা হয়। পরে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এরপর ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজের দু’টি ছাত্রী হোস্টেল নির্মাণসংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীকে উপস্থাপন করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বি. জে. মীর সরোয়ার।

এ সময় প্রধানমন্ত্রী নির্মাণাধীন হোস্টেল ভবনে শিক্ষার্থীরা কী ধরনের সুযোগ-সুবিধা পাবেন, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

তথ্যমতে, ১৯৪৬ সালের ১১ জুলাই তৎকালীন সচিবালয় ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়| প্রতিবছর দিনটি ‘ডিএমসি ডে’ হিসেবে উদযাপিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, ড্যাব-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুণ আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে জরুরি ত্রাণ নিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের...

মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, চালকসহ আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কের...

মিরসরাইয়ে বাসচাপায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় অজ্ঞাত এক নারী...

আনোয়ারায় জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির...

রাঙ্গুনিয়ায় নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা উল্টে যুবক নিখোঁজ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে...

ঢাকা মেডিক্যালে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি উৎসবে শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

আরও পড়ুন

চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও...

পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা...

প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে।’তিনি বলেছেন, ‘স্বৈরাচার সরকারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের...

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের কৃষি ব্যবস্থার উন্নতির লক্ষ্যে সরকারের নেয়া পদক্ষেপের নানা দিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে এর ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির...