তিনি লিওনেল মেসি। তিনি কেন ফুটবলের জাদুকর সেটা বোধহয় বর্ননা করার কিছু নেই। বর্ননা করাও সম্ভব না। একজন মেসি কি করতে পারেন সেটা বোধহয় মঙ্গলবার রাতে হাড়ে হাড়ে টের পেয়েছে মিশর। বিশাল স্বপ্ন নিয়ে বিশ্বকাপের শেষ ষোলতে আসা মিশর ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত স্বপ্ন জাগিয়ে রেখেছিল। শুধু জাগিয়ে রেখেছিল বললে ভুল বলা হবে। বলা যায় এক পা দিয়েই রেখোছল আফ্রিকান দলটি কোয়ার্টার ফাইনালে। কিন্তু ঐ যে একজন মেসি যেখানে আছেন সেখানে স্বপ্ন ভঙ্গ হতে বেশি সময় লাগেনা।
অপরের স্বপ্ন ভেঙ্গে নিজের স্বপ্ন পুরন করাই যে মেসির কাজ। ৭৯ মিনিট পর্যন্ত মিশর যে স্বপ্ন জাগিয়ে রেখেছিল সে স্বপ্ন মাত্র ১৫ মিনিটেই ভেঙ্গে খান খান করে দিলেণ লিওেনল মেসি। যুক্তরাষ্ট্রের ডালাসের মার্জিডিস বেঞ্চ স্টেডিয়ামে শ্বাসরূদ্ধকর ম্যাচটিতে মেসি ম্যাজিকে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
গত আসরের চ্যাম্পিয়নদের বুকে কাপন ধরিয়েও শেষ রক্ষা হলোনা মিশরের। হতাশা নিয়ে ফিরতে হলো শেষ ষোল থেকে। মেসি যেন এলেন, খেললেন আর জয় করলেন। দুই গোলে পিছিয়ে পড়ে কেবল একটি ম্যাচই জিতেনি আর্জেন্টিনা। বিশ্বকাপে ইতিহাস গড়ল আলবেসেলেস্তারা। বিশ্বকাপের ইতিহাসে দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচ জেতার কোন রেকর্ড নেই। মেসি কেন দলটির প্রান ভোমরা আর মেসিকে ঘিরে কেন দলের ফুটবলাররা জীবন দিতেও প্রস্তুত সেটা প্রমান করলেন আরেকবার আর্জেন্টিনার ফুটবলাররা। পেনাল্টি মিস করলেণ। জাদুকরী ফ্রি কিকে বাধা হয়ে দাড়াল গোলবার।

একের পর এক সতীর্থদের বল যোগান দিলেন। গোল করানোর শত চেষ্টা করলেণ। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিলণা। অবশেষে সফল হলেণ দারুন এক নিখুত পাসের মাধ্যমে রোমেরোকে দিয়ে গোল করিয়ে। দুই গোলে পিছিয়ে পড়ে যখন ব্যবধান কমল তখন নিজেই যেন সমতা ফেরানোর দায়িত্বটা দিলেন নিজের কাধে। যে শটে মেসি সমতাসুচক গোলটি করলেণ সেটি যেন ছিল বা পায়েল বুলেট গতির শট। এমন জোরে শট সচরাচর নেননা মেসি। কিন্তু এই ম্যাচে যেন মেসি কিছুটা হিংসা আর ভুভুক্ষ হয়ে উঠেছিলেন। আর সমতা সুচক গোলের পর মেসির উদযাপনটাও ছিল বুনো। যেন পেনাল্টি মিসের পাপ মোচনের নির্দশন এমনই হয়। মিশরের বিপক্ষে এই ম্যাচে সমতা সুচক গোলটি করার ফলে ৮ গোল নিয়ে তিনি এখন সবার উপরে। এখন মেসির এবং তার দলের সামনে কেবলই আরো একটি বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরার পথে কেবলই এগিয়ে যাওয়ার পালা।
ম্যাচের শুরু থেকেই আক্রমনাতœক খেলার চেষ্টা আর্জেন্টিনার। কিন্তু উল্টো গোল হজম করে বসে শুরুতেই। ১৭ মিনিটে এগিয়ে যায় মিশর। ডান দিক থেকে আত্তিয়ার দারুন ক্রসে ইব্রাহিমের দুর্দান্ত হেড। বল ঠিকানা খুজে নেয় জালে। অবশ্য সমতা ফেরানোর সুযোগটা আর্জেন্টিনা সহসাই পেয়েছিল। ২২ মিনিটে তালিয়াফিকোকে নিজেদের ডি বক্সে ফাউল করেন মিশরের ডিফেন্ডার হাসান। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু মেসির নেওয়া পেনাল্টি কিক অসাধারন দক্ষতায় রুখে দেন মিশরের গোল রক্ষক।
এই বিশ্বকাপে দু’টি পেনাল্টি মিস করলেন মেসি। বিশ্বকাপে নেওয়া ৮ পেনাল্টির চতুর্থ মিস এটি মেসির। ২৭ মিনিটে সমতা ফেরাতে পারতো আর্জেন্টিনা। পারদেসের পাস থেকে বল পেয়ে দারুন এক ক্রস করেছিলেন ডি পল । দুর্দান্ত হেডও নিয়েছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এ কিন্তু তা অবিশ্বাস্যভাবে রুখে দেন মিশর গোল রক্ষক। ৩২ মিনিটে প্রায় অসাধারণ এক ফ্রি-কিক থেকেই গোল পেয়ে যাচ্ছিলেন মেসি। প্রায় ৩০ গজ দূর থেকে তার বাঁকানো শট ডিফেন্সের দেয়াল পেরিয়ে বাম পোস্টে আঘাত করে ফিরে আসে। প্রথমে কর্নারের সিদ্ধান্ত দিলেও ভিএআরের পর রেফারি সিদ্ধান্ত বদলান, কারণ গোলরক্ষক বল স্পর্শই করেননি।
ক্রমেই আক্রমণের ধার বাড়াতে থাকা আর্জেন্টিনা ৩৮ মিনিটে আরো একটি সুযোগ পেয়েছিল। ডি পলের কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার শট নেন মেসি। তবে ২০ গজ দূর থেকে নেওয়া সেই প্রচেষ্টা অনেক ওপরে দিয়ে চলে যায়। ৪১ মিনিটে ম্যাচের সেরা সেভটি করেন মোস্তফা শোবেইর। তালিয়াফিকোর চমৎকার কাটব্যাক থেকে হুলিয়ান আলভারেজ বাঁ-পায়ে ১০ গজ দূর থেকে জোরালো শট নেন। গোল নিশ্চিত মনে হলেও অসাধারণ ক্ষিপ্রতায় নিচু হয়ে বাঁদিকে ঝাঁপিয়ে বল ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক। ফলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় আর্জন্টিনাকে।

বিরতি থেকে ফিরে মিশরকে একরকম চেপে ধরে আর্জেন্টিনা। গোল শোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা। কিন্তু গোলের দেখা পাচ্ছিলনা। বারবার আক্রমণে গিয়েও শিরের রক্ষনদুর্গ ভেদ করতে পারছিলেননা আর্জেন্টিনার স্ট্রাইকাররা। উল্টো ৫৮ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করে মিশর জিকোর গোলে। কিন্তু ফাউলের কারণে সেটি বাতিল হয়ে যায়। গোল করার আগে নিজেদের অর্ধে ফাউল করে মিশরের এক ডিফেন্ডার। ভিআরের মাধ্যমে গোল বাতলি করে ফাউল দেওয়া হয়। নিজেদের অর্ধ থেকে দুর্দান্ত এক দৌড় শুরু করেন হাইশিম হাসান । এরপর তিনি বল বাড়িয়ে দেন সালাহর কাছে। সালাহ নিখুঁতভাবে বল সাজিয়ে দেন জিকোকে। তিনি শান্ত মাথায় শট নিয়ে বল জড়িয়ে দেন জালে। তবে গোলের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআর ঘটনাটি পর্যালোচনা করার পর রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন। ফলে আর্জেন্টিনা বড় এক ধাক্কা থেকে বেঁচে যায়। আর স্কোরলাইন অপরিবর্তিত থাকে।
তবে দমিয়ে রাখা যায়নি তাদের। ৬৭ মিনিটে আবারও গোল করে মিশরের ব্যবধান দ্বিগুণ করেন জিকো। হঠাৎ পাল্টা আক্রমণে উঠে মিশর। হাইশিম হাসান বল টেনে নিয়ে যান আর্জেন্টিনার অর্ধে। এরপর পাস দেন মোহাম্মদ সালাহকে । তিনি ধৈর্য ধরে সতীর্থদের ওঠার অপেক্ষা করেন। তারপর আবার বল ফিরিয়ে দেন হাসানের পায়ে। হাসান নিখুঁত একটি ক্রস ভাসিয়ে দেন বক্সের মাঝখানে। যেখানে অপেক্ষায় ছিলেন জিকো। জিকো এবারও লক্ষ্যভেদে ভুল করেননি। তার শট জড়িয়ে যায় আর্জেন্টিনার জালে। এবার আর কোনো নাটক নয়। ভিএআরের বাধাও আসেনি। গোলটি বৈধ ঘোষণা করা হয়। দুই গোলে পিছিয়ে পড়ায় স্টেডিয়ামের অধিকাংশ দর্শক মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তখন আরও বড় বিপদে। আর মিশর স্বপ্নের পথে আরও এক ধাপ এগিয়ে যায়।
কে জানতো ম্যাচের সব নাটক যে তখনো বাকি। মাত্র ১৭ মিনিটের ঝড়ে মিশরকে লন্ডভন্ড করে দিলেন মেসি এবং আর্জেন্টিনা। ভেঙ্গে গেল তাদের সব স্বপ্ন্ । দুই গোলে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসি এবার আবির্ভুত মহলেন রুদ্রমুর্তি হয়ে। ৭৯ মিনিটে মেসি ডান দিক থেকে দারুণ একটি ক্রস তুলে দেন বক্সের ভেতরে। সেখানে উঁচুতে লাফিয়ে ওঠেন ক্রিশ্চিয়ান রোমেরো। তার শক্তিশালী হেডে বল জড়িয়ে দেন মিশরের জালে। অবশেষে গোলের দেখা পায় আর্জেন্টিনা। আর ম্যাচে ফেরার আশায় নতুন করে উজ্জীবিত হয় বিশ্বচ্যাম্পিয়নরা। ৮৪ মিনিটে মেসিই গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরালেন। বাঁচিয়ে রাখেন আর্জেন্টিনার আশা। এক মুহূর্তের অসতর্কতায় বড় মূল্য চুকাতে হয় মিশরকে। মেসি বক্সের ভেতরে গঞ্জালো মন্তিয়েলের কাছ থেকে নিখুঁত একটি পাস পান। একটুও সময় নষ্ট না করে প্রথম ছোঁয়াতেই শট নেন মেসি। বল সোজা জড়িয়ে যায় মিশরের জালে। ২-২ সমতায় মেসি আশা বাঁচিয়ে রাখেন বর্তমান চ্যাম্পিয়নদের।
পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে মেসি যেন আরো উজ্জিবীত। নিজে গোল করে সমতা ফিরিয়ে যেন পাপের প্রায়শ্চিত্ত করলেণ লিওনেল মেসি। সমতা সুচক গোলটি করার পর মেসির উল্লাস বলে দিচ্ছিল তিনি কতটা ভুভুক্ষ ছিল এই গোলটির জন্য। সচরাচর এতটা বুনো উল্লাস করতে দেখা যায়না মেসিকে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ম্যাচ গড়ায় ৭ মিনিটের অতিরিক্ত সময়ে। আর সে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজ ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে গিয়ে দারুণ এক ক্রস তুলে দেন বক্সের ভেতরে। সেখানে সঠিক সময়ে লাফিয়ে হেড করেন এনজো ফার্নান্দেজ। সেই হেড মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইরকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে আর্জেন্টিনা। পিছিয়ে থেকেও বিশ্বচ্যাম্পিয়নরা ৩-২ ব্যবধানে এগিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর শেষ পর্যন্ত লিড ধরে রেখে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
