রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামের স্টেডিয়াম এলাকায় মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম সফর করছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি উঠেছেন নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। আজ ১ জুলাই বুধবার সকালে তিনি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মেইন গেটস্থ ফ্রেসিয়েন কনফেকশনারীতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মালাই চা এর স্বাদ নিতে আসেন।

হোটেল থেকে পায়ে হেঁটে তিনি ফ্রেশিয়ানে আসেন। সেখানে তাকে স্বাগত জানান ফ্রেশিয়ানের মালিক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক নজরুল। তিনি ফ্রেশিয়ানের সংশ্লিষ্ট সকলের সাথে কুশল বিনিময় করেন।

তিনি বলেন আমি শুনেছি চট্টগ্রামের এই মালাই চা বেশ জনপ্রিয়। তাই খেতে এলাম।

এ সময় তিনি মালাই চা প্রস্তুতের প্রক্রিয়া এবং এতে ব্যবহৃত উপকরণ সম্পর্কে জানতে চান। চা প্রস্তুতকারীদের সঙ্গে কথা বলে তিনি জানতে চান, কীভাবে এই বিশেষ চা তৈরি করা হয় এবং এর জনপ্রিয়তার কারণ কি?

পরে তাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহি মাটির কাপে করে চা পরিবেশন করা হয়। বেশ তৃপ্তি সহকারে মার্কিন রাষ্ট্রদূত মালাই চা পান করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে চট্টগ্রামে আবার আসার সুযোগ হলে ফ্রেশিয়ানে এসে মালাই চা পান করতে চাইবেন।

তার সঙ্গী সাথীদের জিজ্ঞাসার জবাবে বললেন বেশ ভাল চা। প্রায় ২০ মিনিটের মত তিনি ফ্রেশিয়ানে অবস্থান করেন। যাবার বেলায় ধন্যবাদ দিলেন সবাইকে। বাংলায় বললেন ভালো থাকবেন।

ফ্রেশিয়ানের মালিক ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম বলেন, ফ্রেশিয়ানের মালাই চা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মানুষের কাছে বিশেষভাবে জনপ্রিয়। শুধু স্থানীয়রাই নন, দেশ-বিদেশের পর্যটক ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরাও এখানে এসে এই চায়ের স্বাদ গ্রহণ করেন। মার্কিন রাষ্ট্রদূতের মতো একজন সম্মানিত অতিথির আগমন আমাদের জন্য আনন্দের এবং এটি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মালাই চায়ের পরিচিতিকে আরও সমৃদ্ধ করবে।

স্থানীয়দের কাছে ফ্রেশিয়ানের মালাই চা বেশ জনপ্রিয়। প্রতিদিন দুপুর গড়িয়ে বিকেল হতেই চট্টগ্রাম জেলা স্টেডিয়াম গেট সংলগ্ন জনপ্রিয় এই মালাই চা-এর দোকানকে ঘিরে চা প্রমীদের জমজমাট আড্ডা জমে ওঠে গভীর রাত পর্যন্ত। মার্কিন রাষ্ট্রদূতের এই সফর এবং চায়ের প্রশংসা স্থানীয়দের মধ্যে উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

আরও পড়ুন

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...