রবিবার, ১৬ আগস্ট ২০২৬

জাপানকে বিদায় করে শেষ ষোলতে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

শৈল্পিক ফুটবল বলতে যা বুঝায় ব্রাজিল তা খেলতে পারেনি বিশ্বকাপের প্রথম পর্বে।

সোমবার রাতে নক আউট পর্বেও কেমন যেন ছন্নছাড়া ব্রজিল। কিন্তু কথায় আছেনা শেষ ভাল যার সব ভাল তার। ব্রাজিল শেষটা রাঙিয়ে নিল তাদের শৈল্পিক ফুটবলের অনুপম প্রদর্শনীতে। জাপানকে ২-১ গোলে পরাজিত করে শেষ ষোলতে জায়গা করে নিল ব্রাজিল।

প্রথমার্ধে ছন্দ খুঁজে ফেরা ব্রাজিলকে চমৎকার এক গোলে হতবাক করে দিলেন কাইশু সানো।

জবাবে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও, অগোছালো আক্রমণে জাপানিজ রক্ষণ ভাঙতেই পারছিলেন না ভিনিসিউস-কুইয়ারা।

বিরতির পর দ্রুতই পাল্টে যায় দৃশ্যপট। আর তাতেই বাজিমাত ব্রাজিলের। যদিও জয় সুচক গোলটি এসেছে একেবারে খেলার ইনজুরি সময়ের শেষ মিনিটে।

প্রথমার্ধে ব্রাজিলকে একেবারেই চেনা যায়নি। বল দখল ও আক্রমণে তাদের আধিপত্য থাকলেও, জাপানের ‘চীনের প্রাচীর’ হয়ে দাড়ানো রক্ষনভাগ কোনমতেই ভাঙতে পারছিলনা ভিনিজুয়েসরা। জাপান শুরু থেকেই মূলত ঘর সামলে পাল্টা আক্রমণের কৌশল নেয়।

এদিন তাদের সম্মিলিতভাবে রক্ষণ সামলানোর কৌশল ছিল এককথায় দুর্দান্ত। প্রথম ১০ মিনিটে প্রতিপক্ষের ওপর একচেটিয়া চাপ ধরে রাখে ব্রাজিল।

জাজালো আক্রমণ করতে থাকে। কিন্তু জাপানের রক্ষন ভাঙা কষ্ট হয়ে যাচ্ছিল ব্রাজিলের স্ট্রাইকারদের। আর পরিস্থিতি বুঝে অনেক নিচে নেমে রক্ষণ আরও জমাট করে প্রতিপক্ষকে বিপজ্জনক হতে দেয়নি জাপান।

এরপর ধীরে ধীরে পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করে জাপান।
হাইড্রেশন ব্রেক থেকে ফেরার পর গোল পেয়ে যায় জাপান। ঠিক মধ্য মাঠের সামনে থেকে প্রতিপক্ষের একটি ভুল পাস ধরে ছুটে চলেন কাইশু সানো। গতিতে কাসেমিরোকে পরাস্ত করে ছুটছিলেন কাইশু সানো।

এরপর ডি-বক্সের বেশ খানিকটা বাইরে থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে নেন এই জাপানী ডিফেন্সিভ মিডফিল্ডার। বলা যায় গোলটি ছিল একেবারে দুর্দান্ত। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল।

গোল হজমের পরও খেলায় পুরবর্তণ আনতে পারেনি ব্রাজিল। গোল করার মত তেমন কোন আক্রমন করতে পারেনি ব্রাজিলের স্ট্রাইকাররা। অধিকাংশ সময় বল দখলে রাখলেও গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি প্রথমার্ধের বাকি সময়ে।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। একের পর এক আক্রমনে তটস্থ করে রাখে জাপান রক্ষনভাগকে। সে সুযোগে ৫৫তম মিনিটে সমতা ফেরাতে পারতো ব্রাজিল।

কিন্তু ছয় গজ বক্সে থেকে কাসেমিরোর হেড গোলরক্ষকের মাথায় লাগার পর, গোললাইনে ডিফেন্ডার তোমিয়াসুর শরীরে লাগে এবং আরেক ডিফেন্ডার ইতো দ্রুত দলকে বিপদমুক্ত করেন। পরের মিনিটেই অবশ্য সেই হতাশা মুছে সমতায় ফেরে ব্রাজিল।

ভিনিসিউসের কাটব্যাক ডি-বক্সের বাইরে পেয়ে ছয় গজ বক্সে দূরের পোস্টে কাসেমিরোর উদ্দেশে মাপা ক্রস বাড়ান গাব্রিয়েল মাগালাইস। এবার আর ব্যর্থ হননি কাসেমিরো। দুর্দান্ত হেডে গোল করে দলকে সমতায় ফেরান এই অভিজ্ঞ মিডফিল্ডার। ৬০ মিনিটে এগিয়েও যেতে পারতো ব্রাজিল। কিন্তু ভিনিসিউসের শট ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে আঘাত হানে গোল পোস্টে। হতাশ হতে হয় ব্রাজিলকে। এরপর সময় যতই গড়িয়েছে ততই রক্ষণাত্মক কৌশল অবলম্বন করেছে জাপান। দলের সবাই যেন নিজেদের রক্ষন পাহাড়া দিতে ব্যস্ত হয়ে পড়ে। মাঝেমধ্যে আক্রমনে যাওয়ার চেষ্টা করলেও তা থেকে ফল মিলছিলনা।

সবাই যখন অতিরিক্ত সময়ের খেলা দেখার পরিকল্পনা করেছিল ঠিক সেই অন্তিম সময়ে ব্যবধান গড়ে দেন মার্তিনেল্লি।

ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে, ডান দিক দিয়ে ওঠা আক্রমণে কয়েক সতীর্থের পা ঘুরে, ব্রুনো গিমারেসের পাস বক্সে দুই ডিফেন্ডারের মাঝে পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন আর্সেনাল ফরোয়ার্ড। বল ঠিকানা খুজে নেয় জলে। উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। ব্রাজিল জায়গা করে নিল বিশ্বকাপের শেষ ষোলতে। আর জাপানকে নিতে হলো বিদায়।

চট্টগ্রাম নিউজ / এসডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...