সোমবার, ২৯ জুন ২০২৬

চুনতি রেঞ্জে হাতির আক্রমণে খাদে পড়ে আহত শ্রমিক

নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের চুনতি রেঞ্জের আজিজনগর বনবিটে বাগান সৃজনের কাজ করার সময় বন্যহাতির আক্রমণে ফিরোজ আহামদ (৬৮) নামে এক শ্রমিক আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে আজিজনগর বনবিটের আওতাধীন পশ্চিম ভিলেজারপাড়া এলাকার মজিদের মুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত ফিরোজ আহামদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার বাসিন্দা ও মজলু আহামদের ছেলে। বর্তমানে তিনি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আজিজনগর বনবিট কর্মকর্তা রেজাউল হক জানান, সোমবার সকালে বাগান সৃজনের কাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন ফিরোজ আহামদ। এ সময় ৫-৬টি বন্যহাতির একটি পাল ঘটনাস্থলে চলে আসে।

হঠাৎ একটি হাতি ছুটে এসে শুঁড় দিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি প্রায় ৩০ ফুট নিচে খাদে পড়ে যান। পরে হাতির পাল সরে গেলে বনবিভাগের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি জানান, আহত ফিরোজের ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বনবিভাগের পক্ষ থেকে আহত শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম নিউজ /এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার...

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫)...

আরও পড়ুন

চট্টগ্রামের সাতকানিয়া নিখোঁজ বৃদ্ধের লাশ মিলল পুকুরে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি পুকুর থেকে নিখোঁজ ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর...

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজানে জেঠাতো ভাইয়ের হাতে মোহাম্মদ আবদুল মন্নান সওদাগর নামে ৩৭ বছর বয়সী এক যুবক খুন হয়েছেন বলে জানা গেছে।রবিবার (২৮ জুন) দিবাগত রাত ২টায়...

সাতকানিয়ায় অপহরণের পর ব্রিজের নিচে ফেলে যাওয়া যুবকের মৃত্যু

সাতকানিয়া উপজেলার এক যুবককে অপহরণের পর  মারধর করে রক্তাক্ত অবস্থায় বান্দরবানের একটি ব্রিজের নিচে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর...

পার্কভিউ হাসপাতালে ১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক

পার্কভিউ হাসপাতাল নিউরোসার্জারি বিভাগের আধুনিক চিকিৎসাসেবার অগ্রযাত্রায় নতুন মাইলফলক হিসেবে ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ উপলক্ষে এক বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপ-এর...