প্রথম দুই ম্যাচে টানা জিতে নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছিল আর্জেন্টিনা। নক আউটে প্রতিপক্ষ কে সেটাও নির্ধারিত হয়ে গিয়েছে।
কাজেই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল কেবলই আনুষ্টানিকতার। আর সে ম্যাচে সেরা খেলোয়াড়দের বিশ্রামে রাখবে সেটাই স্বাভাবিক। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও নিয়মিত একাদশের ৯টি পরিবর্তণ এনে তার রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করতে চেয়েছিলেন। সে পরীক্ষায়ও সফল স্কালোনি। তবে নিজের জালকে অক্ষত রাখতে পারেননি।
গ্রুপ পর্বে ৮ গোল দেওয়ার বিপরীতে একটি গোল হজম করতে হলো আর্জেন্টিনাকে। তবে বদলী হিসেবে নেমে আরো একটি রেকর্ড গড় ফেলেছেন লিওনেল মেসি। টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার এই ক্ষুদে জাদুকর। যুক্তরাষ্টের টেক্সাসে অনুষ্টিত গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে আর্জেন্টিনা জিতেছে ৩-১ গোলে। ঐ একটি গোল হজম করা ছাড়া একেবারে নিখুতই ছিল চ্যাম্পিয়নদের গ্রুপ পর্ব।
শেষ ম্যাচে মেসি, ডি পল, আলমাদারা না থাকলেও সে ছাপ পড়তে দেননি আলভারেজ, ওতামেন্দি, লাওতারো মার্টিনেসরা। দুর্দান্ত খেলে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করলেও মেসি করেছেন আরো একটি গোল। এবারের বিশ্বকাপে এ পর্যন্ত ৬ গোল করলেন লিওনেল মেসি।
ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়েও আলবেসেলিস্তারা পুরো মাঠেই ছড়ি ঘুরিয়েছে। প্রথমার্ধে ৭৬ শতাংশ সময়ই বল ছিল আর্জেন্টিনার খেলোয়াড়দের পায়ে। তাদের গোলমুখে নেওয়া ৪ শটের বিপরীতে কোনো শটই নিতে পারেনি জর্ডান। ম্যাচের ১৯ মিনিটে বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ফাউলের শিকার হন লো সেলসো।
এতে বক্সের একেবারে প্রান্ত থেকে আর্জেন্টিনার পক্ষে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। এরপর লে সেলসোর নেওয়া ফ্রি-কিকটি ছিল চোখ জুড়ানো। জর্ডানের গোলরক্ষক কাছের পোস্ট রক্ষায় ঝুঁকি নিলেও লো সেলসো বল পাঠান বিপরীত কোণের ওপরের জালে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না।
চলতি বিশ্বকাপে মেসি ছাড়া এটাই আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড়ের প্রথম গোল। এর আগে প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার করা ৫ গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে।
১১মিনিট পর ৩০ মিনিটের সময় দারুন এক হেড করেছিলেণ আরভারেজ । কিন্তু তাকে ফাউল করে জর্দানের এক ডিফেন্ডার। ভিআরের মাধ্যমে পেনাল্টি পায় আর্জেন্টিনা। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন লাউতারো মার্টিনেজ। চলতি বিশ্বকাপে এটাই তার প্রথম গোল।
২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে সেলসোর ফ্রি কিকে দুর্দান্ত হেড করেছিলেন ওতামেন্ডি। তবে অল্পের জন্য সেটা লক্ষভ্রষ্ট হলে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় চ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যাবধান বাড়াতে পারতো আর্জেন্টিনা। জালের দেখাও পেয়েছিলেন আলভারেস। মার্তিনেসের কাটব্যাকে জাল খুঁজে নেন এই স্ট্রাইকার। কিন্তু আক্রমণের শুরুতে মার্তিনেস অফসাইডে থাকায় বাতিল হয় সে গোল।
৫৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে মার্তিনেসের শট বেরিয়ে যায় ক্রসবার ছুঁয়ে। পরের মিনিটেই গোল করে ব্যবধান কমায় জর্ডান। এহসান হাদ্দাদের ক্রসে বদলি খেলোয়াড় মৌসা আল-তামারি দারুন শটে বল জালে পাঠান। আর্জেন্টাইন গোল রক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস ঝাপিয়ে পড়ে চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। অক্ষত রাখতে পারেনি নিজের জালকে।
পাঁচ মিনিট পর তুমুল করতালির মধ্যে মাঠে নামেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। লাউতারো মার্টিনেসের বদলে মাঠে নামানো হয় মেসিকে।
নেমেই খেলার ৬৪ মিনিটে ফ্রি কিক পেয়েছিলেণ । কিন্তু মেসির নেওয়া সে শট ক্রসবার উচিয়ে চলে যায় বাইরে। তাই বলে মেসিকে গোল বঞ্চিত রাখে সাধ্য কার। মেসি মাঠে নামবেন আর গোল করবেননা সেটাতো হতে পারেনা। তাইতো খেলার ৮০ মিনিটে অনন্য এক রেকর্ড গড়ে বসেন মেসি।
জর্ডান ডি বক্সের প্রায় ২৫ গজ বাইরে ফ্রিকিক লাভ করে আর্জেন্টিনা। মেসির করা দারুন বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক ঠিকানা খুজে নেয় জালে।
জর্ডানের গোলরক্ষক ভেবেছিলেন দেওয়ালের উপর দিয়ে শট নেবেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু তিনি সেটা করেননি । দেওয়ালের বাম পাশে সামান্য যে জায়গা ফাকা ছিল সে জায়গা দিয়ে বল পাঠান জালে।
এবারের বিশ্বকাপে মেসির এটি ষষ্ট গোল। টানা সাত বিশ্বকাপ ম্যাচে গোল করে আরো একটি রেকর্ড নিজের করে নিলেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর। মেসির রেকর্ড গড়া সে গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আগামী শনিবার মায়ামিতে নক আউট পর্বের ম্যাচে এবারের বিশ্বকাপের চমক কেইপ ভার্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
চট্টগ্রাম নিউজ / এসডি/
