বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে প্রজেক্ট করতে তাদের কতদিন সময় লাগতে পারে। তারা জানান, ৭ বছর। তবে প্রধানমন্ত্রী তাদের ১৮ মাসের মধ্যে প্রথম কারখানা স্থাপনের চ্যালেঞ্জ দিয়েছেন। কোম্পানিটিও সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে।’

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কোম্পানিটি আগামী মাসে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজের আনুষ্ঠানিক সূচনা (গ্রাউন্ড ব্রেকিং) করার সম্মতি দিয়েছে বলেও জানান আশিক চৌধুরী।

তিনি বলেন, ‘এই জোন নিয়ে আলোচনা শুরু হয়েছিল ১০ বছর আগে। কিন্তু এই ১০ বছরে তেমন কোনো অগ্রগতি হয়নি। গত কয়েক মাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি, আগামী ১৮ মাসের মধ্যেই অন্তত একটি প্রকল্পে নির্মাণকাজ ও উৎপাদনের দিকে অগ্রগতি দেখা যাবে।’

আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের দুটি বড় কোম্পানির প্রতিনিধিদের সাইডলাইনে পৃথক বৈঠক হয়েছে। এসব বৈঠকে তারা বাংলাদেশে নতুন কয়েকটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে নিজেদের অর্থায়নে একটি ‘গ্রিন সিটি’ নির্মাণের প্রস্তাবও রয়েছে।

তিনি বলেন, ‘এ ধরনের আরও কয়েকটি বড় বিনিয়োগের ধারণা তারা আমাদের সঙ্গে শেয়ার করেছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কীভাবে দ্রুত নীতিগত সহায়তা দেওয়া যায় এবং বাংলাদেশে বিনিয়োগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা যায়। এ বিষয়ে বিডাকে প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।’

বিডা চেয়ারম্যান বলেন, আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে এবার চুক্তি সই হয়েছে। এর আগে গত সপ্তাহে প্রকল্পটি একনেকের অনুমোদন পেয়েছে।

তিনি জানান, একই সঙ্গে মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে, যেখানে একটি চীনা কোম্পানি জেটি নির্মাণ করছে, সেই জেটির পাশে প্রায় ১৫০ একর জমিতে একটি চীনা শিল্পপার্ক গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে।

চট্টগ্রাম নিউজ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...