সোমবার, ১৭ আগস্ট ২০২৬

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক। চট্টগ্রামনিউজ.কম

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল। আজ লাহোরের এইচিশন স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল ৫ উইকেটে স্বাগতিক এইচিশন কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টসে হেরে ব্যাট করতে নামা স্বাগতিক দল ৩০.৪ ওভারে ১২৯ রান করে অল আউট হয়।

দলের পক্ষে ওপেনার ওসমান খান করে ৭৭ রান। এছাড়া রানা করে ২১ রান। বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দলের পক্ষে আল আমিন, সাব্বির, স্বপ্ন এবং ফারহান প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দল ২৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করার পাশাপাশি শিরোপাও নিশ্চিত করে।

দলের পক্ষে নাঈম হাসান ৪৮ রান করে। রিয়াদ শেখ অপরাজিত থাকে ২৮ রান করে। এছাড়া জুনায়েদ ১২ এবং সামি করে ১০ রান। বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলের নাঈম হাসান সবুজ ম্যাচ সেরা নির্বাচিত হয়।

এই টুর্নামেন্টে বাংলাদেশ কম্বাইন্ড স্কুল দলের কোচের দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় ক্রিকেটার চট্টগ্রামের সন্তান নাজিম উদ্দিন। দলের সাথে ফিজিও হিসেবে ছিলেন চট্টগ্রামের আবু হানিফ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...