পটিয়ায় ক্যান্সার বিষয়ে সচেতন মূলক এক মহিলা সমাবেশ আজ শুক্রবার (২৬ জুন )সকালে পটিয়া পৌরসভা সদর আবদূর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন “মাতৃকালয়’’ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জয়াশিস দাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কামরুন্ন নেছা বেগম (রোজি), বিশেষ অতিথি ছিলেন আবদুর রহমান সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, পটিয়া সূর্য্যের হাসি ক্লিনিকের সিনিয়র ম্যনেজার রুপস মুৎসুদ্দি, গনমাধ্যমকর্মী ও শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, ধলঘাট ইউপি সদস্য ও সমাজকর্মী শীলা দাশ।
স্বাগত বক্তব্য রাখেন মাতৃকালয়ের সাধারন সম্পাদক অনির্বাণ ভট্টচার্য্য,কর্মসূচী সম্বনয়কারী শৈবাল বড়ুয়া, দেবাশীষ দাশ, প্রীতিলতা স্কোয়াডের পক্ষে মদিনা বেগম,ইসমত আরা বেগম দিলশাদ, সঞ্চালনায় মৈত্রী চৌধুরী।
ডাঃ কামরুন নেছা বেগম বলেন,ক্যান্সার রোগ সম্পর্কে সমাজকে সচেতন করে তোলা গেলে দেশের ক্যান্সার রোগির সংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে। বিশেষ করে মায়েদেরকে সচেতন করা দরকার সবার আগে।এই কাজটা মাতৃকালয় বেশ ভালো ভাবে করে যাচ্ছে।
প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, মরনব্যধি ক্যান্সার রোগ নিয়ে মানুষকে সচেতন করার কাজ নিরলসভাবে করে যাচ্ছে। মানবিক এই কাজটা এগিয়ে নিতে সমাজের শিক্ষিত তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবি সংগঠন গুলোর দায়িত্ব নেয়া উচিত।
পুরো আয়োজন পটিয়াস্থ প্রীতিলতা স্কোয়াডের তত্বাবধানে ও এ এম এম এস গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম নিউজ / এসডি/
