কর্ণফুলী টানেলের আনোয়ারা চ্ত্তরে দুই সিএনজির মুখমুখি সংর্ঘষে ৩ যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী টানেলের আনোয়ারা অংশের গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
আমাদের আনোয়ারা প্রতিনিধি মো. আলমগীর জানান, সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম শহর থেকে একটি সিএনজি আনোয়ারা এবং আনোয়ারা থেকে একটি সিএনজি শহরে যাওয়ার সময় টানেলের আনোয়ারার চত্বরে দুই সিএনজি মুখোমুখি হয়। এসময় তিনজন যাত্রী গুরুতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সিএনজি দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে আনোয়ারা পুলিশ ঘটনাস্থলে এসে সিএনজি দুটি উদ্ধার করে নিয়ে যায়।
চট্টগ্রাম নিউজ / এসডি/
