সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চকরিয়ার রামপুর চিংড়ি এস্টেট পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার রামপুর চিংড়ি এস্টেট পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ১১ টার তিনি রামপুর এলাকার বিভিন্ন চিংড়ি ঘের পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মৎস্য অধিদপ্তরের ৪৮ একরের প্রদর্শনী চিংড়ি খামার কার্যালয়ে স্থানীয় চিংড়ি চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, চিংড়ি চাষ দেশের মৎস্য খাতের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। এশিয়ার বাজারে বাংলাদেশের চিংড়ির অবস্থান শক্তিশালী হলেও এটিকে আরও এগিয়ে নিতে সরকার, চাষি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, চিংড়ি চাষিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মো. গাজিউর রহমান, মাতামুহুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা প্রাণী সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তা আরিফ উদ্দিন, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আনোয়ারুল আমিন,চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), রামপুর ৪৮ একর মৎস্য প্রজেক্টের ম্যানেজার কাউছার আহমদ, মাতামুহুরি উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, মাতামুহুরি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি এহেছানুল কাদের চৌধুরী সাব্বির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজসহ স্থানীয় চিংড়ি ব্যবসায়ী, খামার মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় চিংড়ি শিল্পের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণ এবং চাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় চাষিরা সরকারের সহযোগিতা, আধুনিক প্রযুক্তি সহায়তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। প্রতিমন্ত্রী তাদের বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং চিংড়ি খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...