মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভোরে নামছে ব্রাজিল-স্কটল্যান্ড, অতীত কী বলছে

স্পোর্টস ডেস্ক

কাল ভোর ৪টায় বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়েই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি।

বিশ্বকাপে সর্বশেষ ১৯৯৮ সালে ফ্রান্সে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। সেবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছিল ব্রাজিল। কার্লোস সিজার সাম্পাইও ও টমি বয়েডের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল সেলেসাও দল। আর শেষ দিকে স্কটল্যান্ডের হয়ে এক গোল শোধ করেছিলেন জন কলিন্স।

প্রশ্ন এখন একটাই—২৮ বছর পর সেই স্মৃতি বদলে দিয়ে কি ইতিহাস গড়তে পারবে স্কটল্যান্ড?

বিশ্বকাপে স্কটল্যান্ডের ভাগ্য এখন ঝুলছে শেষ ম্যাচের ওপর। প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করলেও পরের ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে চাপে পড়েছে স্টিভ ক্লার্কের দল।

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে শেষ গ্রুপ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে অন্তত এক পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্কটিশরা। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সেই কাজ মোটেও সহজ হবে না।

হাইতির বিপক্ষে জন ম্যাকগিনের একমাত্র গোলে পাওয়া জয়টি ছিল ৩৬ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ডের প্রথম জয়। সেই জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জীবিত ছিল দলটি। তবে গ্রুপ পর্বের সমীকরণ যত এগিয়েছে, ততই স্পষ্ট হয়েছে যে হাইতির বিপক্ষে আরও বড় ব্যবধানে জিততে পারলে গোল ব্যবধানে সুবিধা পেতো স্কটল্যান্ড।

অবশ্য মরক্কোর বিপক্ষে ১-০ গোলের হারও তুলনামূলক স্বস্তির। কারণ ম্যাচটি আরও বড় ব্যবধানে হারলে তাদের অবস্থান অনেক বেশি কঠিন হয়ে যেতে পারতো।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায়...

আরও পড়ুন

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...

ফাইনাল হারের পর প্রথম বার্তায় মেসি: ‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। ফাইনালে স্পেনের কাছে হারের একদিন পর নীরবতা ভেঙে মুখ খুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেছেন, এই পরাজয়ের...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল, জয় পেয়েছে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল...

শামীম সভাপতি, দিপ্তী সম্পাদক, পাবলু কোষাধ্যক্ষ

চট্টগ্রামের ঐতিহ্যবাহি ক্লাব চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ক্লাবেব সাংগঠনিক ও ভবিষ্যত ক্রীড়া কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এই...