চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হাজীরপুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ‘এইচকেজিথ্রি’ রাইফেল উদ্ধার করেছে র্যাব-৭। ‘এইচকেজিথ্রি’ রাইফেলটি জার্মান প্রযুক্তির বলে জানিয়েছে র্যাব।
বুধবার (২৪ জুন) ভোর পৌনে ৫ টার দিকে ফেদা পুকুরপাড় জলিলের বাউন্ডারী ঘেরা ফাঁকা জায়গায় থেকে অস্ত্রটি উদ্ধার করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ. আর এম মোজাফ্ফর হোসেন জানান, চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় জনৈক জলিলের বাউন্ডারিঘেরা ফাঁকা জায়গায় একটি বিদেশি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পৌনে পাঁচটার দিকে অভিযান চালিয়ে বাট ও ম্যাগাজিনবিহীন, ট্রিগারসংবলিত একটি বিদেশি এইচকেজি-৩ রাইফেল উদ্ধার করা হয়।
পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রটি চান্দগাঁও থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রামনিউজ/ এসডি/
