মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পতেঙ্গায় সী বার্ড রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় খাবারের মান নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন পতেঙ্গা সমুদ্র সৈকতের ‘সী বার্ড হোটেল এণ্ড রেস্টুরেন্ট’-এ অত্যন্ত শোচনীয় ও অস্বাস্থ্যকর পরিবেশ পরিলক্ষিত হয়। সেখানে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পচা-বাসি খাবার বিক্রয়, পোকামাকড়ের উপস্থিতি এবং বিড়ালের বিচরণ লক্ষ্য করা যায়। এছাড়া অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যদ্রব্য উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পাওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে মানোন্নয়নের লক্ষে জনস্বার্থে রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই দিনে পরিচালিত অভিযানে ‘চাটগাঁও রান্নাঘর’ নামক অন্য একটি প্রতিষ্ঠানকে নিবন্ধন ছাড়া ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেল-রেস্তোরাঁ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়), টুরিস্ট পুলিশ এবং পতেঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সমন্বয় ও সহায়তা প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...