মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গভীর রাতে বিদ্যালয়ের অফিস কক্ষ ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের তালা ভেঙে প্রবেশ করে চোরেরা শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত মূল্যবান সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক রাত ৩টা থেকে ৪টার মধ্যে সংঘটিত এ ঘটনায় চোরেরা একটি ল্যাপটপ, প্রজেক্টর, সিসিটিভি ক্যামেরা, ইন্টারনেট রাউটারসহ ডিজিটাল শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম চুরি করে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রীও নিয়ে যায় তারা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকালে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে ভিড় করেন। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন চুরির ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এটি শুধু সরকারি সম্পদের ক্ষতিই নয়, শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমেও বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন টিপু বলেন,
“চোরেরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া শিক্ষা কার্যক্রমের জন্য ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। এতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা ইতোমধ্যে বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। দ্রুত তদন্তের মাধ্যমে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ ঘটনায় এলাকাবাসী ও অভিভাবকরাও দ্রুত তদন্ত, চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আলমগীর বলেন, প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরুদ্ধারের আশা করছেন তারা।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...