সোমবার, ২৯ জুন ২০২৬

গর্জনিয়ায় দুই শিশু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আটক

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী উপজেলা কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের আলোচিত শিশু হাসান-হোসাইন দুই ভাই হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মজিদ ওরফে ‘তক্ষক ভদাইয়া’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুল মজিদ (ভদাইয়া) রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল ১ নম্বর ওয়ার্ডের মৃত হাজী জাকের আহমদ সওদাগরের ছেলে। তিনি রামু থানার মামলা নং-২০, তারিখ ১৯ জানুয়ারি ২০১৬ এবং জিআর নং-৮২০-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

পুলিশ সূত্র জানায়, রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়ার দিকনির্দেশনায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আনিসুর রহমানের নেতৃত্বে এএসআই মো. ইউনুছসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বড়বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল মজিদকে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা কার্যকর রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আইনের হাত দীর্ঘ। যতদিনই পলাতক থাকুক না কেন, সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনা হবে। পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু হাসান-হোসাইন দুই ভাই হত্যা মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। মামলার রায় ঘোষণার পর থেকে আবদুল মজিদ আত্মগোপনে ছিলেন। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তিনি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো মো. জাবেদ (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী।রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের একটি পর্যটকবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।রবিবার (২৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে প্রবেশমুখে ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনায় এলাকায়...