মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সৌদি আরবকে হারিয়ে নকআউটের পথে স্পেন

সিনিয়র রিপোর্টার। চট্টগ্রামনিউজ.কম

কেপ ভার্দের বিপক্ষে গোলশুন্য ড্র করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে নক-আউটের পথে অনেকটাই এগিয়ে গেছে স্পেন। ২১ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে স্পেনের জার্সিতে গোলগুলো করেন ১০ মিনিটে লামিনে ইয়ামাল, ২১ ও ২৪ মিনিটে মিকেল ওয়ারজাবাল, অপর গোলটি ছিল আত্মঘাতি (হাসান আল তামবাকতি)। ম্যাচের ইনজুরি টাইমে ফার্নান তোরেস গোল পেলেও সেটি ভিআর-এ বাতিল হয়ে যায়। এবারের আসরে তাই ফার্নান তোরেসের গোল অপেক্ষা আরও বাড়লো।

পুরো ম্যাচটি ছিল স্পেন শো। তাদের টিকিটাকা ফুটবলে অসহায় ছিল সৌদির মধ্যমাঠ ও রক্ষণ। একের পর এক আক্রমনে খেই হারিয়ে ফেলা সৌদি আরবের ফুটবলারদের দেখে মনে হয়েছে, রেফারি শেষ বাঁশি বাজালেই তারা খুশি হবেন। ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে ছিল সৌদি আরব।

দ্বিতীয়ার্ধেও সমান আধিপত্য ছিল স্পেনের। তবে ৪৯ মিনিটে হাসান আল তামবাকতির আত্মঘাতি গোলটি ছাড়া স্পেনের আর কোন সাফল্য ছিল না। এখন পর্যন্ত ৮টি আত্মঘাতী গোল হয়েছে চলতি আসরে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেই এর চেয়ে বেশি ১২টি আত্মঘাতী গোল হয়েছিল।

এই জয়ে গ্রুপ এইচ-এ স্পেন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌছে গেলো। গ্রুপে প্রথম ম্যাচে সৌদি আরব ১-১ গোলে ড্র করেছিল উরুগুয়ের বিরুদ্ধে। এই দুটি দলের মতো কেপ ভার্দের ভান্ডারেও আছে স্পেনের সাথে প্রথম ম্যাচে গোলশুন্য ড্র করে ১ পয়েন্ট। গ্রুপ থেকে কোন দুটি দল পরের রাউন্ডে যাবে সেটি নিশ্চিত হবে ২৭ জুন।

সেদিন সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিরুদ্ধে। অন্যদিকে একইদিন স্পেন ও উরুগুয়ের হাইভোল্ট ম্যাচটির দিকেও সবার নজর থাকবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...