শনিবার, ২২ আগস্ট ২০২৬

সাতকানিয়ায় ৪ ইঞ্চি জায়গার বিরোধে রিকশা চালক  হত্যা:  সব আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট 

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়ায় সীমানা প্রাচীরের মাত্র ৪ ইঞ্চি জায়গার বিরোধকে কেন্দ্র করে রিকশা চালক নুরুল কবির হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত সকল আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন পুলিশ।

দীর্ঘ ৯ মাস তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন রোববার  (২১জুন) বিকেলে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার এ চার্জশিট দাখিল করেন। তবে, এ মামলার বাদী পক্ষের আইনজীবী আবদুল লতিফ আজ (সোমবার) সকাল সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদকে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, বিগত বছরের ৬ সেপ্টেম্বর বিকেল ৩ টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছড়ারকূলের সুয়ার বাপের বাড়ি এলাকায়  নিজ বসতবাড়ির সীমানা প্রাচীরের মাত্র ৪ ইঞ্চি জায়গার বিরোধে প্রতিবেশী আবদুল মজিদ ও তার সন্তানদের সাথে মারামারি হয় প্রতিপক্ষ আবদুল মজিদ গং এর সাথে ।

এতে নুরুল কবির গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই দিন রাত ৮ টার দিকে হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি (নুরুল কবির) মারা যান। ঘটনার পরদিন ৭ সেপ্টেম্বর নিহত নুরুল কবিরের চাচাতো ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে নুরুল কবিরের প্রতিপক্ষ শহিদুল ইসলাম, নেয়াজুর রহমান, তার স্ত্রী শারমিন আকতার, নজির আহমদ, তাদের বাবা আব্দুল মজিদ, খালাতো ভাই দেলোয়ার হোসেন এবং চাচা আব্দুস সোবহানসহ ৭জনকে এজাহারনামীয় ও ১-২ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর বিভিন্ন সময়ে মামলার আসামি নেয়াজুর রহমান, তার স্ত্রী শারমিন আক্তার ও তার বাবা আবদুল মজিদ প্রথমে হাইকোর্ট পরে নিম্ন আদালত থেকে জামিন নেন। আসামিদের মধ্যে নজির আহমদ বর্তমানে কাতারে পালিয়ে গেছেন ও অপর আসামি আবদুস সোবহান জেল হাজতে রয়েছেন। মামলার অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এ প্রতিবেদককে জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সাতকানিয়া থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, নুরুল কবিরকে পারিবারিক সামান্য জায়গার বিরোধে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি আমি গুরুত্বসহকারে তদন্ত করে মামলায় অভিযুক্ত সকল আসামির সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় সবার বিরুদ্ধে আদালতে রোববার (২১জুন)  চার্জশিট দেওয়া হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী ও চট্টগ্রাম আদালতে কর্মরত আবদুল লতিফ বলেন, সকল আসামি বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রেক্ষিতে প্রমাণ হয়েছে মামলা তদন্তে পুলিশ নিরপেক্ষ ও পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন। চার্জশিটভুক্ত আসামিরা যাতে তাদের অপরাধের উপযুক্ত শাস্তি পায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য আমার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব।আর মামলার পর কাতারে পালিয়ে যাওয়া আসামি নজির আহমদ এর পাসপোর্ট ব্লকের জন্যও প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম নিউজ/আর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...