বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সের ভুল ইনজেকশনে আয়াতুল ইসলাম নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার পিতা সৈয়দ আহমদ।

রবিবার (২১ জুন) বিকাল তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। শিশুর মৃত্যু জানাজানি হলে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনকে খবর দেন। প্রায় দেড়শ লোক এসে হাসপাতালে চিকিৎসকদের অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিশুর মা আসমা আকতার বলেন, ‘আমি সাথে ছিলাম। আমার ছেলেকে গতকাল শনিবার রাত আটটার দিকে হাসপাতালে ভর্তি করি। তারা মেরে ফেলেছে। এখানে ডাক্তার থাকে না, ডাকলেও পাওয়া যায় না। বয়স্কদের ইনজেকশন আমার ছেলেকে দিয়েছে। সকালে তারা ভুল ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে।’

শিশুর পিতা সৈয়দ আহমদের দাবি, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে তার ছেলেকে বাঁশখালীর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক-নার্স মিলে ভুল ইনজেকশন দিয়ে ছেলের মৃত্যু ঘটিয়েছে।

বাঁশখালী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমিনুল হক বলেন, ‘রোগীর অবস্থা খারাপ ছিল। হাসপাতালের সব ধরনের সেবা দেওয়া হয়েছে। মৃত্যুটি ছিল অনাকাঙ্ক্ষিত।’

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, ‘বিষয়টি ইউএনও স্যারকে অবহিত করা হয়েছে। রোগীর অভিভাবকরা প্রশাসনিকভাবে অভিযোগ দায়ের করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে শিশুর মৃত্যু নিয়ে অভিভাবকরা এসেছিলেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...