শনিবার, ২০ জুন ২০২৬

ফটিকছড়িতে বসতঘর থেকে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার (৭৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জহুরুল আনোয়ার হামজাটিলা এলাকার মৃত ফজল করিমের ছেলে।

শনিবার (২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে  পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে দুইজন প্রবাসে এবং একজন দেশে অবস্থান করছেন।

জানা যায়, জহুরুল আনোয়ারকে নিজ বাসার সিঁড়ির নিচের অংশে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানিয়েছেন, নিহত মুক্তিযোদ্ধা আগে ও নাকি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। মূলত প্রতিবেশীর কাছ থেকে বিক্রিত জমির টাকা না পাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়েন।

তিনি আরও জানান, নিজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির রেলিংয়ে রশি টাঙিয়ে নিচতলায় ঝুলে পড়েন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায়...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ...

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত...

হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল মরক্কোর বিপক্ষে...

চট্টগ্রামের সদরঘাটে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস...

আরও পড়ুন

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও একাধিকবার ধর্ষণের মামলায় টুটুল রায় (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার ( ১৯...

চট্টগ্রামের সদরঘাটে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরির ঘটনায় অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে...

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট প্রথম জয় পেল হোয়াইট ফ্যালকন

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে হোয়াইট ফ্যালকন।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুজন...

হাটহাজারীতে বোনের বিয়ের ক্লাবের সামনেই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের হাটহাজারীতে মেজ বোনের বিয়ের আনন্দঘন মুহূর্তে ডাম্প ট্রাকের ধাক্কায় ছোট ভাই নিহত হওয়ার ঘটনায় নিমিষেই বিষাদে পরিণত হয়েছে পুরো বিয়ের আয়োজন। শুক্রবার (১৯ জুলাই)...