শনিবার, ২০ জুন ২০২৬

ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট প্রথম জয় পেল হোয়াইট ফ্যালকন

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে হোয়াইট ফ্যালকন।

আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুজন দাশের অনবদ্য ইনিংসের উপর ভর করে হোয়াইট ফ্যালকনস ৬ উইকেটে হারিয়েছে আগ্রাবাদ মাস্টার্সকে। টুর্নামেন্টে আগ্রাবাদ মাস্টার্স তিন ম্যাচে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল।

টসে জিতে আগ্রাবাদ মাস্টার্সকে ব্যাটিংয়ে পাঠায় হোয়াইট ফ্যালকন। বৃষ্টির কারণে পূণ:নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে আগ্রাবাদ মাস্টার্স সংগ্রহ করে ৯৩ রান। দলের পক্ষে অধিনায়ক সুমন সাহা সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া মাসুম ১০ ও নন্দী ১০ রান করেন। হোয়াইট ফ্যালকনের বোলারদের মধ্যে জুনায়েদ, ইমরান , রাজীব ও ইভান খান একটি করে উইকেট লাভ করেন।

জয়ের জন্য ৯৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে হোয়াইট ফ্যালকন শুরুতেই কিছুটা চাপে পড়লেও সুজন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে ৬ উইকেটের জয় নিশ্চিত করে দলটি। সুজন দাস ৪৩ রানে অপরাজিত থাকেন।

এছাড়া হাসান রাজীব ১৩ ও আসাদ ১১ রান করেন। আগ্রাবাদ মাস্টার্সের পক্ষে আদনান তালুকদার ২টি এবং সুমন সাহা ও আলমগীর জুয়েল ১টি করে উইকেট লাভ করেন। দারুণ ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে অপরাজিত ৪৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার সুবাদে হোয়াইট ফ্যালকনের সুজন দাস ম্যাচসেরা নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সদস্য ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন-অর-রশীদ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয়...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায়...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ...

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত...

হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল মরক্কোর বিপক্ষে...

আরও পড়ুন

গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। দেশসেরা ক্ষুদে ফুটবলারদের এই ফাইনাল ম্যাচ ও...

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং "রিজিওনাল ইকোনমিক পাওয়ার" হিসেবে পরিচিত ছিল।ঔপনিবেশিক-পরবর্তী যুগে কৃষিভিত্তিক অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায় কাজল রেখা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও একাধিকবার ধর্ষণের মামলায় টুটুল রায় (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার ( ১৯...