শনিবার, ২০ জুন ২০২৬

সাগরিকার উত্তাল গ্যালারী, ক্রিকেট আর ফুটবল যেখানে মিলেমিশে একাকার

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বিশ্বকাপ ফুটবলের জোয়ারে কাপছে এখন পুরো বিশ্ব। বাংলাদেশ কিংবা চট্টগ্রামও তার ব্যতিক্রম নয়। প্রতিদিন রাত ১১ টা থেকে সকাল পর্যন্ত একের পর এক খেলা চলছে বিশ্বকাপে। বিশ্বকাপের এই ডামাডোলে চট্টগ্রামে চলছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।

গত বুধবার সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ। আজ শুক্রবার ছিল দ্বিতীয় ম্যাচ। আজ সকালেও বিশ্বকাপের খেলা দেখেছে চট্টগ্রামের মানুষ। কিন্তু দুপুরের আগেই আবার ধরেছে সাগরিকার রাস্তা। যেহেতু দুপুর ২টা থেকে খেলা ছিল তাই বেশিরভাগ মানুষই জুমার নামাজের আগে সাগরিকাস্থ বীরশ্রেষ্ট মতিউর রহমান স্টেডিয়ামের পথ ধরে।

জুমার নামাজের পর থেকে বাড়তে থাকে জনস্রোত। সব রাস্তা মিশেছিল সাগরিকার দিকে। দুপুর ২টায় শুরু হয়ে যায় খেলা। টসে জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু স্টেডিয়ামের বাইরে মানুষের দীর্ঘ লাইন। সকালের বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার কারণে গরম খানিকটা কম ছিল আজ। অস্ট্রেলিয়া ইনিংস মাঝপথে গড়াতেই কানায় কানায় পুরন হয়ে যায় স্টেডিয়ামের গ্যালারী। তখন অবশ্য অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা বিধ্বংসী রূপ দেখাচ্ছিল বাংলাদেশের বোলারদের উপর।

এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর পৌছে যায় দুইশর কাছাকাছি। কিন্তু তারপরও দর্শকদের আশা ছিল হতাশ করবেনা বাংলাদেশের ব্যাটাররা। যদিও দিনশেষে হতাশই হয়েছে টাইগার সমর্থকদের। কারন জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৭ রানে হেরেছ বাংলাদেশ। জয়ের কিনারায় গিয়ে ফিরেছে খালি হাতে।

তবে আজকের ম্যাচে সাগরিকার গ্যালারীতে য়েন ফুটবল আর ক্রিকেট মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। কারন মাঠে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ক্রিকেট ম্যাচ চললেও দর্শকদের বেশিরভাগেরই গায়ে ছিল ফুটবলের জার্সি। বিশ্বকাপ মানে বাংলাদেশের মানুষ সরাসরি দুই ধারায় বিভক্ত।

আর্জেন্টিনা আর ব্রাজিল। আজ সাগরিকার গ্যালারীতেও দেখা গেল আকাশী- নীল আর হলুদ-নীলের আধিক্য। স্টেডিয়ামের বাইরে যতটানা বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি বিক্রি হচ্ছিল তার চাইতে বেশি বিক্রি হচ্ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের জার্সি। মাঠে অস্ট্রেলিয়ার ১৯৬ রানের জবাবটা ভালই দিচ্ছিল টাইগাররা। প্রতিটি চার আর ছক্কা উপভোগ করছিল দর্শকরা গগনবিদারী কন্ঠে। বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে সাগরিকার গ্যালারী যেন গর্জে উঠছিল। তবে পাশাপাশি আর্জেন্টিনা আর ব্রাজিলের জয়ধ্বনিও উঠছিল চারদিকে। সাথে মেসি কিংবা নেইমারের নামে স্লোগানতো ছিলই।

গ্যালারীতে বাংলাদেশের পাশাপাশি আর্জেন্টিনা-ব্রাজিলের পতাকাও ছিল দর্শকদের হাতে। ইরানের পতাকাও নিয়ে এসেছিল কেউ কেউ। ক্রিকেট মাঠে ফুটবল আর ক্রিকেট যেন মিলে মিশে একাকার। দল বেধে রং মেখে সং সেজে দর্শকরা এসেছিলেন স্টেডিয়ামে বাংলাদেশের জয় দেখার আশা নিয়ে। আশা জাগিয়েওছিল বাংলাদেশ। কিন্তু শেষটাই হতাশ হতে হলো। তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। যদিও এমন হারেও অখুশি নন দর্শকরা।

আবার হতাশা চেপে রাখতে পারেনি। সচরাচর ফুটবল উন্মাদনার মাঝে ক্রিকেট নিয়ে উচ্ছ্বাসটা কম দেখা যায়। কিন্তু ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় আশাবাদী করে তুলেছিল টাইগার সমর্থকদের। কিন্তু দিনশেষে হতাশা নিয়ে ফিরেছে সাগরিকার দর্শক ঢেউ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং...

পেকুয়ায় বিয়ের সাড়ে চার মাসের মাথায় নিভে গেল কাজল রেখার জীবন: স্বামী পলাতক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিয়ের মাত্র সাড়ে চার মাসের মাথায়...

সাতকানিয়ায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মিরসরাই থেকে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ...

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত...

হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল মরক্কোর বিপক্ষে...

চট্টগ্রামের সদরঘাটে মসজিদ থেকে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস...

আরও পড়ুন

দিদিয়ের দ্রগবা: ফুটবলের বাইরে যুদ্ধক্লান্ত মানুষের শান্তির রূপকার

আইভরি কোস্ট একসময় পশ্চিম আফ্রিকার অন্যতম স্টেবল স্টেট এবং "রিজিওনাল ইকোনমিক পাওয়ার" হিসেবে পরিচিত ছিল।ঔপনিবেশিক-পরবর্তী যুগে কৃষিভিত্তিক অর্থনীতির দ্রুত সম্প্রসারণ, তুলনামূলক রাজনৈতিক স্থিতিশীলতা এবং...

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত দুর্বল কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করলেও টুর্নামেন্টে তাদের আসল পরীক্ষা আজ। প্রতিপক্ষ আইভরি কোস্ট। শনিবার...

হাইতি ম্যাচের পর যে পরিসংখ্যান বলছে ফাইনাল খেলবে ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে। ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে সেলেসাওদের চেনা ছন্দে পাওয়া যায়নি। কার্লো আনচেলত্তির...

হাইতিকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয় ব্রাজিলের

বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে হতাশাজনক ড্রয়ের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। দুর্বল হাইতিকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।...