শনিবার, ২২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল ১৭ জুন শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ১০ দিনব্যাপী ৪১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে আগামী ১৭ জুন। ১ থেকে ১০ মহররম পর্যন্ত চলবে এ ধারাবাহিক ধর্মীয় আয়োজন।

সোমবার (১৫ জুন) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিল পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী হোসেন সোহাগ বলেন, প্রায় চার দশক আগে আল্লামা জালাল উদ্দিন আলকাদেরি (র.) যে উদ্যোগ শুরু করেছিলেন, তা আজ একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। তাঁর সেই উদ্যোগের মাধ্যমে আহলে বাইতের ভালোবাসাকে শোকের পরিবর্তে একটি আত্মশক্তি ও উদ্দীপনার বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, টানা চার দশক ধরে এই মাহফিল পরিচালনা করা শুধু অর্থের বিষয় নয়, এর সাথে আন্তরিকতা ও ভালোবাসা জড়িত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মাহফিলে বিশ্বের বিভিন্ন দেশের ইসলামিক স্কলার ও পীর-মাশায়েখ অংশ নেবেন। বাগদাদ থেকে বড়পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর দরবারের প্রতিনিধিসহ আন্তর্জাতিক পর্যায়ের আলেমরা আলোচনায় অংশ নেবেন।

আয়োজকরা জানান, কারবালার ইতিহাস, ইমাম হোসাইন (রা.)-এর ত্যাগ এবং আহলে বাইতের আদর্শ নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা দেওয়া হবে।

আলী হোসেন সোহাগ আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা নীরবে এই আয়োজনের সঙ্গে যুক্ত আছেন তাদের অবদান অনস্বীকার্য। তিনি মাহফিল সফল করতে চট্টগ্রামবাসীর অংশগ্রহণ ও দোয়া কামনা করেন।

এদিকে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ৪১ বছর ধরে ধারাবাহিকভাবে ১০ দিনের এ আয়োজন একটি বিরল ঐতিহ্য, যা রক্ষা করা সবার দায়িত্ব।

আয়োজক কমিটি জানায়, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন ধর্মীয় আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠান চলবে।

জিএম/আর/চট্টগ্রাম নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...