তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বে অংশ নিতে চট্টগ্রাম জেলা দল আগামীকাল ১২ জুন শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
আজ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শেষবারের মত অনুশীলন করে দলটি। এরপর খেলোয়াড়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্কর, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলের সিডিএফএ সহ সভাপতি মাহমুদুর রহমান মাহাবুব ও মোহাং শাহাজাহান, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, দলীয় ম্যানেজার ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, সিডিএফএ নির্বাহী সদস্য আবু সৈয়দ মাহামুদ, মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর জি এম হাসান, প্রবীর কুমার ঘোষ, এম এ মুছা বাবলু, আশরাফুজ্জামান, ক্রীড়া সংগঠক আইনুল কবির জিতু সহ দলীর কোচ ও খেলোয়াড়রা।
আগামী ১৩ জুন ঢাকা বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্ণামেন্টের চুড়ান্ত পর্বের খেলা শুরু হবে। উদ্বোধনী দিনের একমাত্র খেলায় চট্টগ্রাম জেলা দল মুখোমুখি হবে জামালপুর জেলা দলের।
চুড়ান্ত পর্বে দেশের ৮ বিভাগীয় চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করছে। ৮ টি দল দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পর্বে খেলবে। গ্রুপ পর্ব শেষে আগামী ২০ জুন ২টি সেমিফাইনাল ও ২২ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অংশ নেওয়া ৮ দলের মধ্যে “এ” গ্রুপে রয়েছে চট্টগ্রাম, জামালপুর, মাগুরা ও নিমফামারী জেলা। “বি” গ্রুপে রয়েছে মৌলভীবাজার, রাজবাড়ী, পিরোজপুর ও সিরাজগঞ্জ জেলা।
চট্টগ্রামনিউজ/ এসডি/
