বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

সিনিয়র রিপোর্টার । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আনোয়ারায় সুপারি গাছ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান শাহ্ (২২) নামের এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান শাহ্ ওই গ্রামের আব্দুল গফ্ফার শাহ্’র একমাত্র ছেলে। তিনি আনোয়ারা সরকারি কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ জুন (সোমবার) থেকে শুরু হওয়া ডিগ্রি ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষায় অংশ নিলেও বৃহস্পতিবার তার কোনো পরীক্ষা ছিল না। এ কারণে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। ওইদিন সকালে বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত সুপারি গাছ কাটতে যান তিনি। গাছ কাটার সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনের তারের সঙ্গে গাছের সংস্পর্শ ঘটে।

এতে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই সাংবাদিক এমরান হোসেন জানান, হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে থাকতেন। পরীক্ষা উপলক্ষে ছুটিতে তিনি বাড়িতে যান। বৃহস্পতিবার তার পরীক্ষা না থাকায় সকালে বাড়ির পাশে একটি সুপারি গাছ কাটতে যান। এ সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চট্টগ্রামনিউজ/ এসডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাড়তে পারে যেসব পণ্য ও সেবার দাম

নতুন অর্থবছরের বাজেটে বাইসাইকেল, তেলচালিত গাড়ি, সিগারেট, ট্রান্সফরমার, ওয়াশিং...

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে...

বাজেটে সরকারের ১০ অগ্রাধিকার

সর্বজনীন শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দশ প্রধান খাতকে সামনে রেখে...

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের...

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম...

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির...

আরও পড়ুন

যেসব পণ্যের দাম কমতে পারে

নিত্যপণ্য, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাবে ভোক্তাদের জন্য স্বস্তির ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে একদিকে কিছু পণ্য ও...

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমানোর পরিকল্পনা

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।একই সঙ্গে যাত্রী ও...

বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম (৩২) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে তার খোঁজে স্বজনরা কর্ণফুলীর বিভিন্ন...

বোয়ালখালীতে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান থেকে ফেরার পথে রতন সর্দার নামে ৫০ বছর বয়সী এক ব্যক্তি পুকুরে ডুবে মারা গেছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। রতন...