সোমবার, ১৭ আগস্ট ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধর্মজ্যোতি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করে ঘুমধুম ইউনিয়ন পরিষদ।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান। তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে কৃষিকাজ কিংবা দৈনন্দিন প্রয়োজনে সীমান্তের শূন্যরেখা ও ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত থেকে বিরত থাকতে হবে। সচেতনতার মাধ্যমেই দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “সম্প্রতি মাইন বিস্ফোরণে প্রাণহানির ঘটনাগুলো অত্যন্ত মর্মান্তিক। নিহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কয়েকদিন আগে ঘুমধুম সীমান্তের নিকটবর্তী এলাকায় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের একই পরিবারের তিন সদস্য মাইন বিস্ফোরণে নিহত হন। ওই ঘটনার পর সীমান্তবর্তী জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পায়।

বৈঠকে উপস্থিত স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানোর দাবি জানান। তারা বলেন, সীমান্তে বসবাসরত সাধারণ মানুষ প্রায়ই জীবিকার তাগিদে দুর্গম এলাকায় যেতে বাধ্য হন। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিয়মিত সতর্কতা ও দিকনির্দেশনা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আল-মামুন, ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্রশাসক রিমন রুদ্র, সমাজসেবক হায়দার আলী কোম্পানি, সাবেক চেয়ারম্যান দীপক বড়ুয়া, বিজিবির প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা সীমান্ত এলাকার বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধি, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং যেকোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক সদৃশ কিছু দেখতে পেলে দ্রুত প্রশাসন কিংবা বিজিবিকে অবহিত করার আহ্বান জানান।

বৈঠকে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

আরও পড়ুন

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...