মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রথম দিনই মাঠে নামছে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক। চট্টগ্রাম নিউজ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চুড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামী ১৩ জুন। প্রথম দিনেই মাঠে নামবে চট্টগ্রাম জেলা দল।

এরই মধ্যে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চুড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। চুড়ান্ত পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলা দলের প্রতিপক্ষ জামালপুর জেলা দল। বিকেল সাড়ে তিনটায় কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে এই পর্বের ম্যাচ গুলো। চুড়ান্ত পর্বে খেলবে ৮টি দল।

এই ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে “এ” গ্রুপে রয়েছে জামালপুর, নীলফামারী, মাগুরা এবং চট্টগ্রাম। “বি” গ্রুপে রয়েছে মৌলভীবাজার, পিরোজপুর, রাজবাড়ী এবং সিরাজগঞ্জ। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে সেমিফাইনালে। এরপর দুই সেমিফাইনালে বিজয়ী দল ফাইনালে খেলবে আগামী ২২ জুন।

দেশের ৬৪টি জেলাকে ৮টি জোনে ভাগ করে টুর্নামেন্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল। যেখানে কর্ণফুলী জোন চ্যাম্পিয়ন হিসেবে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে চট্টগ্রাম জেলা দল। দলটির কোচের দায়িত্ব পালন করছেন আবদুস সবুর। আর ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...