সোমবার, ১৭ আগস্ট ২০২৬

উখিয়া-টেকনাফে প্রায় ১৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

কক্সবাজারের উখিয়া-টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে একদিনে ৫ লাখ ৬০ হাজার ১২ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য ১৬ কোটি ৮৩ হাজার ৬ শ টাকা বলে বিজিবি জানিয়েছেন।

আজ ৫ জুন শুক্রবার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবির আওতাধীন মাষ্টারের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেন।

আটককৃত যুবক হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে মোহাম্মদ আমিন (২০)।

একইদিন রাত সাড়ে দশটার দিকে দিকে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী গুইজার খাল নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ইছাকের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ বারো পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে কাউকে আটক করতে পারেনি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদকের মূল্য ১৬ কোটি ৮৩ হাজার ৬ শ টাকা। তিনি আরো জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...