রবিবার, ৭ জুন ২০২৬

কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় ডুবল বোট, প্রাণে রক্ষা পেল ১২ যাত্রী

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

রাঙামাটির কাপ্তাই হ্রদে লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌযান ডুবে গেছে। এতে বোটে থাকা চালকসহ ১২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে কাপ্তাই হ্রদের সুবলং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাঙামাটি সদর থেকে যাত্রী নিয়ে বরকল উপজেলায় যাচ্ছিল যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌযানটি। সুবলং বাজার ঘাটে পৌঁছানোর পর রাঙামাটি থেকে মাইনীমুখের উদ্দেশে ছেড়ে যাওয়া এমএল বিজলি নামের একটি লঞ্চের সঙ্গে নৌযানটি ধাক্কা লাগে। এতে বোটটি মুহূর্তেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক বোটে থাকা সব যাত্রীকে উদ্ধার করা হয়।

সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, বোটডুবির ঘটনা ঘটেছে । বোটে থাকা ১২ জন সব যাত্রীকে স্থানীয়রা নিরাপদে উদ্ধার করেছেন। দ্রুত উদ্ধার করতে পারায় বড় ধরণের কোনী দুর্ঘটনা ঘটেনি। কেউ নিখোঁজ বা আহত হয়নি।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির লাইন ম্যান বিশ্বজিৎ দে বলেন, বরকলগামী ইঞ্জিনচালিত বোটটি যাত্রী নিয়ে যাচ্ছিল। এসময় সুবলং ঘাটে মাইনীমুখ উদ্দেশ্য ছেড়ে যাওয়া এমএল বিজলি লঞ্চকে অতিক্রম করতে চাইলে লঞ্চের পেছনে সাইডে বোটটি ধাক্কা লেগে বোটটি ডুবে যায়। লঞ্চের কর্মচারী ও স্থানীয়দের সহায়তায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার...

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

আরও পড়ুন

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) দুপুরের...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে এ...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা লাশের পরিচয় মিলেছে।তিনি দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর...