সোমবার, ১৭ আগস্ট ২০২৬

লুড়–খেলা নিয়ে দ্বন্দ্ব

মিরসরাইয়ে প্রতিবেশীর ইটের আঘাতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ, আটক ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ে তুচ্ছ ঘটনায় প্রতিবেশী মো. রায়হান নামে কিশোরের ইটের আঘাতে মো. আবুল হোসেন জাফর (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের তাজুল ইসলাম সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. আবুল হোসেন জাফর ওই বাড়ির মৃত বদিউল আলমের ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিকসা চালক ছিলেন। অভিযুক্ত কিশোর রায়হান একই বাড়ির মো. জহির উদ্দিনের ছেলে। এঘটনায় পুলিশ রায়হানের মা বিবি জাহেদাকে আটক করেছে।

মিরসরাই থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত মো. আবুল হোসেনের বড় ছেলে মো. মুনছুর আলমের সাথে মোবাইলে লুড়–খেলা নিয়ে বৃহস্পতিবার দুপুরে মো. রায়হানের ঝগড়া হয়। দুই কিশোরের ঝগড়ার মধ্যে অভিভাবকেরাও জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সন্ধ্যায় রায়হানকে একটি সালিশী বৈঠকে থাকতে বলেন মো. আবুল হোসেন। এতে রায়হান ক্ষিপ্ত হয়ে হাত কাছে থাকা একটি ইট আবুল হোসেন জাফরের দিকে ছুঁড়ে মারে। ইটের আঘাতে মো. আবুল হোসেন সাথে সাথে মাটিতে লুটে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

শিরিনা আক্তার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, মো. আবুল হোসেন জাফর দুপুরে সিএনজি চালিয়ে বাড়ি এসে দেখেন তার বড় ছেলে মুনছুরের সাথে রায়হানের ঝগড়া হচ্ছে। এক পর্যায়ে রায়হানের মা বিবি জাহেদা ও আবুল হোসেন জাফরও ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়ার মধ্যে আবুল হোসেনকে লক্ষ্য করে ইট ছুঁড়তে বিবি জাহেদা ছেলে রায়হানকে উস্কানি দিলে তার হাতের কাছে থাকা একটি ইট ছুঁড়ে মারে। এতে আবুল হোসেন জাফর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত রায়হানের মা বিবি জাহেদা বলেন, আবুল হোসেন জাফরের ছেলের সাথে আমার ছেলের ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে আবুল হোসেন অশ্রাব্য ভাষা আমাদের গালাগাল দেয়। এক পর্যায়ে সে উত্তোজিত হয়ে অসুস্থ হয়ে পড়ে, তাকে আমার ছেলে ইট মারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ বাঁধন দাশ বলেন, মো. আবুল হোসেন জাফর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিওরোলজিক্যাল স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াছমিন বলেন, ইটের আঘাতে মো. আবুল হোসেন জাফর নামে একজনের মৃত্যুর সংবাদ শুনে আমরা তার মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিবি জাহেদা নামে একজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...