বুধবার, ১০ জুন ২০২৬

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দেশ রক্ষা তারেক মঞ্চের উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ৫ই জুন শুক্রবার পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে শুরু হচ্ছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

উদ্বোধনী দিনে ডালিয়া নাজনিন স্মৃতি সংসদ এবং শহীদ লাইন ক্লাব পরষ্পরের মোকাবেলা করবে। টুর্নামেন্ট ২৩টি দল অংশগ্রহণ করছে।

আজ ৩ জুন বুধবার বিকেলে শহীদ শাহজাহান মাঠে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশাররফ হোসেন দীপ্তি।

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, মোট তেইশ দলের অংশগ্রহণনে অনুষ্ঠিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, রানারআপ দলকে যথাক্রমে দুই লক্ষ ও এক লক্ষ টাকা প্রাইজমানি দেওয়া হবে। ফেয়ার প্লে দল পাবে ৫০ হাজার টাকা। এছাড়া প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা, সেরা গোল রক্ষককে পুরষ্কার প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের সদস্য সচিব ও সিজেকেএস এডহক কমিটির সদস্য শফিকুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এড. এম আর মঞ্জু।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুল ইসলাম মনির, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ বাহার, চমেক পরিচালনা পর্ষদের সদস্য সালাউদ্দিন আলী, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, এইচ এম হাসান, মোহাম্মদ সাগির, আরিফুর রহমান মাস্টার আরিফ, রাজিবুল হক বাপ্পী, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জামাল, নাসির উদ্দিন, সাবেক খেলোয়াড় কাজী মিজানুর রহমান, আরমান, মামুন উদ্দীন, ইকবাল, হাসান, ম্যাচ পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল কাশেম, সামশু উদ্দিন চৌধুরী, হায়দার কবির প্রিন্স সহ টুর্নামেন্ট কমিটির অন্যান্য সদস্য ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিবৃন্দ।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত...