বুধবার, ১০ জুন ২০২৬

চট্টগ্রামে ‘স্যাম বন্ড-সিআর টেনকে ম্যারাথন শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টলা রানার্স আয়োজিত স্যাম বন্ড-সিআর টেন কে ম্যারাথনের ৫ম আসর বসছে আগামী শুক্রবার।
সকাল ৫টা ৪৫ মিনিটে সিআরবি শিরীষতলা থেকে শুরু হবে এই দৌড়। যেখানে অংশ নেবে বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের প্রায় ১১ শ দৌড়বিদ। ছয়টি ক্যাটাগরীতে হবে এই দৌড়। এবারের ম্যারাথনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রান দ্য সিটি’।

প্রতিযোগিতা উপলক্ষে আজ বুধবার ৩ জুন দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত মিট দ্য প্রেসের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন আয়োজক চট্টলা রানার্সের সহ-প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি। তিনি জানান চট্টগ্রামের ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি এলাকাকে ঘিরেই অনুষ্ঠিত হবে দৌড় প্রতিযোগিতাটি। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রানার এতে অংশ নেবেন। বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য নগদ অর্থ ও সম্মাননা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের আয়োজনে বলে জানিয়ে মুজিবুর রহমান মনি বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হবে। ক্রীড়ার পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়াও এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে প্রতিযোগিতা শুরু হয়ে সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে শেষ হবে।

পরে সকাল ৮টা ৫ মিনিট থেকে শুরু হবে পুরষ্কার বিতরণ । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, স্যাম বন্ডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, ব্র্যান্ড ম্যানেজার ইমতিয়াজ ইবনে ইমাম, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের করপোরেট হেড রাম প্রসাদ সুশীল এবং এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে স্যাম বন্ড (সামুদা স্পেক-কেম লিমিটেড)। স্বাস্থ্যসেবা ও হাইড্রেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম। এছাড়া আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রতিযোগিতার আইসক্রিম পার্টনার হিসেবে রয়েছে সাভয় আইসক্রিম।
মিট দ্যা প্রেসে বক্তব্য রাখেন চট্টলা রানার্সের উপদেষ্টা প্রদীপ কুমার দেব, স্যামুদা স্পেক-কেম লিমিটেডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, এভারকেয়ার হাসপাতালের করপোরেট হেড রাম প্রসাদ সুশীল এবং হাসপাতালটির প্রতিনিধি রঞ্জন কুমার দাস। এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলী। চট্টলা রানার্সের উপদেষ্টা প্রদীপ কুমার দেব, রাজীব ঘোষ, ইনামুল হক এবং কাজী আরিফুল ইসলাম।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় পরিচালিত অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়ন,...

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময়...

সাইবার সুরক্ষা কেন্দ্রটি জনসচেতনতা বৃদ্ধি ও সাইবার অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখবে

নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং অনলাইন অপরাধের শিকার...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা...

আরও পড়ুন

ফটিকছড়িতে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভবনে থাই গ্লাসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় চন্দ্র দে (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেল...

প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হেডফোনে ডুবে থাকা যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় কক্সবাজারমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোহাম্মদ টিপু (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু...

হাটহাজারীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ, থানায় মামলা

হাটহাজারীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. রবিউল আলম (৩৫), নুরুল আলম (৩০), ও মো.শাহাদাত (২২), নামের তিন জনের বিরুদ্ধে থানায়...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন আতঙ্ক: জনসচেতনতায় উঠান বৈঠক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত...