সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.ক

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার বেগম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ঢেমশা ইউনিয়নের সাতকানিয়া-বাঁশখালী সড়কের রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিবন্ধী বৃদ্ধা নুরুন্নাহার বেগম সাতকানিয়া পৌরসভার ছিটুয়া পাড়া এলাকার নজির আহমদের স্ত্রী। তিনি বেশ কিছুদিন আগে ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

নিহত নুরুন্নাহার বেগমের ছোট বোন শাহিন আক্তার বলেন, ‘আমার বোন
শ্রবনপ্রতিবন্ধী ছিলেন। এ ছাড়াও বয়সের কারণে তিনি কানে কম শুনতেন। সকালে ঘুম থেকে উঠে রেললাইন এলাকায় হাঁটতে বের হলে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।’

সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস সাতকানিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে রেলওয়ে পুলিশ (জিআরপি)।’

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...