রবিবার, ৭ জুন ২০২৬

চট্টগ্রামের হালিশহরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রাম নগরের হালিশহর আবাসিক এলাকায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধ মুদি দোকানিকে হেফাজতে নিয়েছে হালিশহর থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকালের দিকে হালিশহরের বি-ব্লক এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত দোকানিকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ করে রাখলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল চারটার দিকে হালিশহর বি-ব্লক পাবলিক স্কুল মোড় এলাকার একটি মুদির দোকানে আইসক্রিম কিনতে যায় ওই শিশুটি। এ সময় দোকানে অন্য কোনো ক্রেতা বা লোকজন না থাকার সুযোগে আনুমানিক ৮০ বছর বয়সী ওই বৃদ্ধ দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে গুরুতর অভিযোগ ওঠে।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির মাধ্যমে বিষয়টি জানাজানি হলে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত এসে অভিযুক্ত ব্যবসায়ীকে হাতেনাতে আটকে রাখেন এবং হালিশহর থানা পুলিশকে খবর দেন।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার...

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

আরও পড়ুন

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ জমির (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের সর্তা বিট...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) দুপুরের...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে এ...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা লাশের পরিচয় মিলেছে।তিনি দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর...