সোমবার, ১৭ আগস্ট ২০২৬

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব

নাসিরাবাদ বয়েজ এবং কাট্টলী নুরুল হোক স্কুলের জয়

ক্রীড়া প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে আজ ২ জুন মঙ্গলবার।

উদ্বোধনী দিনে শুভ সুচনা করেছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজকে।

প্রথমে ব্যাট করতে নেমে নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয় ৪৫ ওভারে ৩ উইকেটে ২৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইকবাল ৬১, তুষার ৭২, মোবাস্বির ৫৭ এবং মানসিবুল করে ২৪ রান। মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষে রোহান নিয়েছে ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নামা মোহাম্মদপুর পাবলিক স্কুল এন্ড কলেজ ৩৪.৩ ওভারে ৮০ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ২৪ রান করা ইরফাতুল কেবল দুই অংকের ঘরে যেতে পেরেছে। নাসিরাবাদ সরকারি বালক বিদ্যালয়ের পক্ষে ১৩ রানে ৬টি উইকেট নিয়েছে আলভি। ৩টি উইকেট নিয়েছে তাহির।

সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয় ৫ রানে হারিয়েছে সৃজন গ্রামার স্কুলকে। প্রথমে ব্যাট করতে নামা কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয় ৩০.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়হান ৪২, অর্জুন ২২ ছাড়া বাকি কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। সৃজন গ্রামার স্কুলের পক্ষে ইনান এবং তালহা ৩টি করে এবং মারুফ ২টি উইকেট লাভ করে।

জবাবে ব্যাট করতে নামা সৃজন গ্রামার স্কুল ২৬.২ ওভারে ৭৯ রান করে অল আউট হয়। দলের পক্ষে আজমাইন ১২, অনুরাগ ১৯ এবং রিয়াদ করে ১৬ রান। কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছে রায়হান এবং আফনান। ২টি উইকেট নিয়েছে রবিউল।

সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শরীফ, সিজেকেএস ক্লাব সমিতির কোষাধ্যক্ষ আবদুল হান্নান আকবর সহ কর্মকর্তাবৃন্দ।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...