শুক্রবার, ১২ জুন ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক গ্রেপ্তার

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের লরাবাগ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সংঘটিত এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম ল. হামিদ (১৯)। তিনি জালালাবাদ ইউনিয়নের লরাবাগ ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং আবুল কালামের ছেলে।

অভিযুক্ত শামীম (১৮) একই এলাকার মো. সিদ্দিক ও ফাতেমার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার লরাবাগ এলাকায় দু’জনের মধ্যে বিরোধের একপর্যায়ে শামীম ধারালো অস্ত্র দিয়ে হামিদের ওপর আঘাত করেন। ছুরিকাঘাতে গুরুতর আহত হলে ঘটনাস্থল রক্তাক্ত হয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হামিদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত শামীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার এসআই আশরাফ জিকো জানান, ছুরিকাঘাতের ঘটনায় একজন যুবকের মৃত্যু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ...

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়া, বিনিয়োগ ও ব্যবসা...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব: কাবাডি ফাইনালে ইয়ং স্টার ও সিটি কর্পোরেশন একাদশ

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে....

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে...

আরও পড়ুন

প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ প্রতিরক্ষা উপদেষ্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম বৃহস্পতিবার (১১ জুন) তারিখে চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প...

বান্দরবানে হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে...

চুনতির জাঙ্গালিয়ায় পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপের বাম্পারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ...

ঈদগাঁওতে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি টমটম জব্দ, আটক ৩

কক্সবাজারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এক অভিযান পরিচালিত হয়েছে। ১১ জুন ভোর রাতে ঈদগাঁও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময়...