চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত রয়েল পার্ক নামে একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
তারা হলেন- কোতয়ালী থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ রিপন (৪৭) ও সোনিয়া (৩০)।
আকবরশাহ থানার উপ পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বাংলানিউজকে জানান, নিহতরা রোববার (৩১ মে) দুপুরে রয়েল পার্ক নামের ওই আবাসিক হোটেলে উঠেছিলেন।
সোমবার তাদের লাশ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে। ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে অচেতন অবস্থায় এবং রিপনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
